এসডিজি অর্জনে ৪০ হাজার কোটি ডলার সহায়তার ঘোষণা
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে সহায়তায় আগামী তিন বছরে আরো চার হাজার কোটি ডলার দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক সংস্থা।
বাসস জানিয়েছে, সংস্থাগুলো হলো আফ্রিকান উন্নয়ন ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, ইন্টার আফ্রিকান উন্নয়ন ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।
আজ শনিবার পাওয়া আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ থেকে ১৬ জুলাই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় উন্নয়নের জন্য অর্থায়নবিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের আগে এ ঘোষণা দেওয়া হয়।
আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, এসডিজি অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বেসরকারি এবং সরকারি খাতের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক সংস্থা এবং উন্নয়ন অংশীদাররা আরো ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে।

অনলাইন ডেস্ক