ফ্রোজেন ফিশ ট্রেডার্স অ্যান্ড ইম্পোর্টার্স কো-অপারেটিভ সোসাইটি’র কার্যালয় উদ্বোধন
চট্টগ্রামে বৃহস্পতিবার ফ্রোজেন ফিশ ট্রেডার্স অ্যান্ড ইম্পোর্টার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয় উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি
ফ্রোজেন ফিশ ট্রেডার্স অ্যান্ড ইম্পোর্টার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাটের নতুন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রোজেন ফিশ ট্রেডার্স অ্যান্ড ইম্পোর্টার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি আজিজুল হক মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওকেএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওসিউর রহমান, মাসুদ ফিস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফ হোসেন মাসুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পিএস-টু মেয়র (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল হাশেম, প্যাসিফিক-এর সিইও দুদুল দত্ত, রাজ হোটেল লিমিটেড-এর পরিচালক আশফাক আহমেদ, কর্ণফুলী ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ।

এনটিভি অনলাইন ডেস্ক