এইমাত্র
২১ নভেম্বর ২০১৮
১৪:৪৪
নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করেছে বিএনপি; সারা দেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কেউ রোধ করতে পারবে না : মির্জা ফখরুল
১৪:১৩
তফসিল ঘোষণার পর গ্রেপ্তারকৃত বিএনপির পাঁচ মনোনয়নপ্রত্যাশী ও ৫২৯ নেতাকর্মীর তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি
১২:০৮
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আরেকটি পাতানো নির্বাচনের দিকে হাঁটছে কমিশন : রিজভী আহমেদ
১১:৩৬
অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির পুরোনো অভ্যাস, তা পরিত্যাগ করতে হবে, বিদেশিদের কাছে নালিশ করলে দেশের সম্মান বাড়ে না, তারা দেশকে অনেক ছোট করেছে : ওবায়দুল কাদের
১০:৫৪
একসময় ইতিহাস বিকৃতি করা হয়েছিল, সেই বিকৃত ইতিহাস থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বর্তমান সরকার, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৮:৩৪
আফগানিস্তানে ঈদ-ই-মিলাদুন্নবী অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অর্ধশতাধিক
০৮:২৬
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৫:৩১
রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
এইমাত্র
২০ নভেম্বর ২০১৮
২০:৪০
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম
১৯:২৯
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
১৮:১৩
তিন মামলায় জামিনের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে জেলগেট থেকে আবার আটক করেছে পুলিশ
১৮:১৩
৩০ ডিসেম্বর ভোটের দিন সর্বশক্তি প্রয়োগ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে বর্তমান সরকারকে সরিয়ে দিতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
১৭:৪৪
রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সরকারি কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কেউ যাতে আর কোনো নির্দেশনা না দিতে পারে সে বিষয়ে পরিপত্র জারি করবে নির্বাচন কমিশন : ইসি সচিব
১৭:০৯
উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ত্রাণ বিতরণ কার্যক্রমের ওপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি
১৬:১৯
কক্সবাজারে হোটেল থেকে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি রহিম উল্লাহর লাশ উদ্ধার
১৫:৩৯
সরকারের পক্ষ থেকে ৪৫ জেলায় নির্বাচন উপদেষ্টা নিয়োগ ও তফসিল ঘোষণার পর বিভিন্ন মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে বিএনপির চিঠি
১৫:৩৮
নির্বাচন এখনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপির নীলনকশা করা হচ্ছে : মির্জা ফখরুল; বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের অপসারণ ও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি
১৫:০৭
রাজনৈতিক ফায়দা লুটতেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করা হয় : কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম
১৪:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে নবজাতক উদ্ধার, ঢাকা মেডিকেলে ভর্তি
১৪:০৩
বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ভারত, তারা কখনো নির্বাচনে হস্তক্ষেপ করে না : ওবায়দুল কাদের
