এইমাত্র
১৮ নভেম্বর ২০১৮
১৫:৪৪
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস চেয়ে হাইকোর্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল : জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল
১৪:৫০
১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ করবে সরকার, ৩৬ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে : খাদ্যমন্ত্রী
১৪:৫০
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের তথ্য নির্বাচন কমিশনে নেই, প্রমাণসহ অভিযোগ পেলে ব্যবস্থা; বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি না করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হবে : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
১৪:৪৫
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘাতের তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দম্পতির আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট
১৩:৫৪
জাতীয় নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়েছেন আওয়ামী লীগ আমলের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া
১৩:৪৬
জাতীয় নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট নাইট উদযাপন করা যাবে না, আতশবাজিও নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
১৩:৪৬
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সম্পদ গোপন রাখতেই আয়কর রিটার্ন দাখিলের বিধান তুলে দিয়েছে নির্বাচন কমিশন : রিজভী
১৩:১২
জাতীয় ঐক্যফ্রন্টের ১১ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি জানুয়ারিতে
১২:৩৩
জরিপের ওপর ভিত্তি করে দল ও জোটের মনোনয়ন দেওয়া হবে; দণ্ডিত ও পলাতক কেউ নির্বাচনী সাক্ষাৎকার নিতে পারেন কি না, সে ব্যাপারে দৃষ্টি দিতে ইসির প্রতি আহ্বান : ব্রিফিংয়ে ওবায়দুল কাদের
১১:৫৭
দুই হাজার দুটি মামলার বিষয়ে ব্যবস্থা নিতে ইসিকে বিএনপির অনুরোধ, ৭৭৩ জনকে গ্রেপ্তারের অভিযোগ
১১:১২
ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার সকাল থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে
১১:১২
রংপুরের লাহিড়ীরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত
১০:০২
কক্সবাজারের টেকনাফে ফরিদ আলম নামের এক ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
এইমাত্র
১৭ নভেম্বর ২০১৮
২২:৪৬
গাজীপুরের টঙ্গীর আরিচপুরে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে
১৭:৫৬
১৪ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা চলছে : ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী
১৫:০৩
দেশে স্বাধীন বিচার ব্যবস্থা নেই, বিচার বিভাগে নৈরাজ্য চলছে, সরকারের ইচ্ছায় চলছে : মির্জা ফখরুল
১৪:০০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বে দুই ম্যাচ সিরিজের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। এই দলেও নেই ওপেনার তামিম ইকবাল
১২:১৩
বিদেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে বিএনপি, আগামীকালের মধ্যে আওয়ামী লীগের তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত হবে : ওবায়দুল কাদের
১০:৪০
প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না নির্বাচন কমিশন, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতে নিরপেক্ষতার প্রশ্নে ছাড় নয় : নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী
১০:০৫
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পুষ্পস্তবক অর্পন
