এইমাত্র
০৭ ডিসেম্বর ২০১৮
১৭:৩৯
২০৬ আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত, শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ৯৪টি আসন
১৩:২৮
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০
১৩:০৪
মহাজোটের আসন বণ্টন: যুক্তফ্রন্ট তিনটি, ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, জাসদ (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশন দু’টি, জাতীয় পার্টিকে (জেপি) দু’টি আসন দেওয়া হয়েছে; জাতীয় পার্টিকে ৪০-৪২টি আসন ছাড়া হবে; সব মিলিয়ে শরিকরা পাবে ৫৫ থেকে ৬০টি আসন; আগামীকাল শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত তালিকা ইসিতে পাঠানো হবে- ওবায়দুল কাদের
১২:৪৮
দ্বিতীয় দিনের শুনানিতে যাদের মনোনয়নপত্র অবৈধ রয়েছে তাঁরা হলেন- মো. আতোয়ার হোসেন (মানিকগঞ্জ-১); আরিফুর রহমান (ঢাকা-৮); মো. আনিসুজ্জামান (কিশোরগঞ্জ-২); মো. আনিসুজ্জামান খোকন (ঢাকা-১৭); মেজর (অব.) মামুনুর রশীদ (ঢাকা-৮); শামসুল আলম খান চৌধুরী (গোপালগঞ্জ-১); মো. মনিরুজ্জামান নয়ন (কিশোরগঞ্জ-৩); মো. রেহান আফজাল (নারায়ণগঞ্জ-১)
১১:১৫
মনোনয়নপত্র বাতিলের আপিলের দ্বিতীয় দিনের মতো শুনানি ও নিষ্পত্তি চলছে; আজ মনোনয়নপত্র বৈধ হয়েছে মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১); ডা. এনামুল হক (ইদ্রিছ) (কিশোরগঞ্জ-৩); মোহাম্মদ গিয়াস উদ্দিন (নারায়ণগঞ্জ-৪) ; সৈয়দ মজিবর রহমান (টাঙ্গাইল-৭); মো. বাদল কাজী (শরীয়তপুর-২); মো. শাহনেওয়াজ (মাদারীপুর-১)
০৮:১৯
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত
০২:১৪
রাজধানীতে বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
এইমাত্র
০৬ ডিসেম্বর ২০১৮
২৩:২৮
রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী
২৩:২৮
আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে আগামী তিন বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে। জাপানের অর্থনীতিবিষয়ক সংবাদপত্র নিক্কে এশিয়ান রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:১৫
চূড়ান্ত প্রার্থীদের আগামীকালের মধ্যে চিঠি দেওয়া হবে : ওবায়দুল কাদের
১২:৪৩
নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে আরো যাঁদের মনোনয়ন বৈধ হলো : মো. ফজলুর রহমান (জয়পুরহাট-১), মো. আবিদুর রহমান খান (মানিকগঞ্জ-২), মো. জয়নাল আবেদিন (গাজীপুর-২), জেসমিন নূর বেবী (ব্রাহ্মণবাড়িয়া-৬), এস এম শফিকুল আলম (খুলনা-৬), মো. আবদুল মজিদ (ঝিনাইদহ-২) মোস্তফা সেলিম (রংপুর-৪); মনোনয়ন বাতিল : বীরেন্দ্রনাথ সাহা (নাটোর-১), অমর কুমার দে (রাঙামাটি)
১২:০২
নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে তদন্ত করবে দুদক, তারপর আইন অনুযায়ী ব্যবস্থা : চেয়ারম্যান
১২:০২
অবিলম্বে পক্ষপাতদুষ্ট ৯২ কর্মকর্তাকে বদলি করা না হলে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না : রিজভী আহমেদ
১১:৪৯
নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে আরো মনোনয়ন বৈধ হলো যাঁদের : সুমন সন্যামত (পটুয়াখালী-১), মোহাম্মদ শাহজাহান (পটুয়াখালী-৩), ফরিদুল কবীর তালুকদার শামীম (জামালপুর-৪), আবদুল কাইয়ুম চৌধুরী (সিলেট-৩); মনোনয়ন বাতিল : গোলাম রব্বানী (২০ দলীয় জোট, রংপুর-৫), জহিরুল মিন্টু (মাদারীপুর-১), পারভেজ (দিনাজপুর-১), মিজানুর রহমান (ফেনী-১), মিজানুল হক (কিশোরগঞ্জ), মো. আইয়ুব খান (ঢাকা-১) মো. এমদাদুল হক (ময়মনসিংহ-২) আবু সাইদ মহিউদ্দিন (ময়মনসিংহ-৪), এস এম এরশাদুজ্জামান (খুলনা-২)
১০:৫৬
নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে; মনোনয়ন বৈধ : বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনি (পটুয়াখালী-৩), খন্দকার আবু আশফাক (ঢাকা-১), তমিজ উদ্দিন (ঢাকা-২০), মেজর (অব.) মো. আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২); মনোনয়ন বাতিল : মোহাম্মদ আবদুল খালেক (মাদারীপুর-৩)
১০:৩০
নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে; বগুড়া-৭ আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের প্রার্থিতা বৈধ
০৯:৪৮
কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে বহাল, ১৩ ডিসেম্বরের মধ্যে নিয়মিত আপিলের নির্দেশ
০৮:১৬
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে তিনদিনে ৫৪৩ জন আপিল করেছেন, আজ বৃহস্পতিবার থেকে আপিলের শুনানি শুরু, চলবে শনিবার পর্যন্ত
০৮:১৫
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় হাসনা হেনাকে গতকাল রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
০১:৩১
ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় চার ধাপ এগিয়ে ২৬ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Pages