এইমাত্র
১০ ডিসেম্বর ২০১৮
১১:৫০
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রার্থিতা বৈধ করবেন বলে জানিয়েছেন আদালত, অ্যাটর্নি জেনারেলের মতামত নেওয়ার পর আদেশ
১১:৫০
তিন আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শুরু
১১:০০
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংবিধান, ভোটার ও রাজনৈতিক নেতাদের কাছে দায়বদ্ধ নির্বাচন কমিশন : সিইসি
এইমাত্র
০৯ ডিসেম্বর ২০১৮
২১:৩১
চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ
২০:০৫
সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ; তাই সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা
১৯:৫০
নির্বাচন কমিশনে ২৫৮ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়েছে আওয়ামী লীগ; মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ২৯টি, ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদকে ৩টি, বিকল্পধারা বাংলাদেশকে ৩টি, তরিকত ফেডারেশনকে ২টি, বাংলাদেশ জাসদকে ১টি ও জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দিয়েছে
১৯:২৫
নিজেদের জন্য ২৪২টি আসন রেখে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৫৮টি আসন দিয়েছে বিএনপি; জামায়াতে ইসলামী ২২টি, গণফোরাম ৭টি, এলডিপি ৫টি, নাগরিক ঐক্য ৪টি, জেএসডি ৪টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৪টি, জমিয়তে উলামায়ে ইসলাম ৩টি, খেলাফতে মজলিশ ২টি, জাতীয় পার্টি (জাফর) ২টি, বিজেপি ১টি, কল্যাণ পার্টি ১টি, এনপিপি ১টি, পিপিবি ১টি ও লেবার পার্টি ১টি আসন পেয়েছে
১৭:১৮
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি : বাংলাদেশ ১৯০/৫ (৩৩ ওভার); ওয়েস্ট ইন্ডিজ ১৯৫ রান
১৬:৩৪
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সামনে ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ
১৬:২৪
জাসদের হাসানুল হক ইনুসহ তিন প্রার্থীর জন্য নৌকা এবং অন্য চার প্রার্থীর জন্য দলীয় প্রতীক মশাল বরাদ্দ চেয়ে ইসিতে দলের চিঠি
১৬:২৪
জাতীয় পার্টিকে (এরশাদ) ২৯টি আসন দিয়েছে মহাজোট, ১৩২ আসনে উন্মুক্ত নির্বাচন করবে দলটি
১৬:২৩
পাঁচ পৌর মেয়রের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হাইকোর্টে
১৫:৫৬
২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ২৫ জনকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি
১৫:৪০
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা : খন্দকার আবু আশরাফ (ঢাকা-১), নবীউল্লাহ নবী (ঢাকা-৫), গণফোরামের সুব্রত চৌধুরী (ঢাকা-৬), আবু বকর সিদ্দিক সাজু (ঢাকা- ১৪), মোহাম্মদ ইউনুস (কুমিল্লা-৫), আবু সুফিয়ান (চট্টগ্রাম-৮), আবদুল হামিদ ডাবলু (মানিকগঞ্জ-১), ফাহিম চৌধুরী (শেরপুর-২)
১৫:৪০
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ পর্যন্ত যাঁরা প্রত্যাহার করেছেন : শেখ হাসিনা (রংপুর-৬), কাজী সালমা সুলতানা (ঢাকা-৬), মোশাররফ হোসেন (ঢাকা-৭), মুজিবর রহমান (ঢাকা-১২), নজরুল ইসলাম (ঢাকা-১৭)
১৫:৩০
পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন
১৩:০৯
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি : ১৭৯/৭ (৪৮ ওভার)
১২:৩৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
১০:৫৪
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক-২০১৮ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এবার পদক পেয়েছে জিনাতুন নেসা তালুকদার, অধ্যাপক জহুরা আমিন, শিলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর), রোকেয়া বেগম (মরণোত্তর)
এইমাত্র
০৮ ডিসেম্বর ২০১৮
২২:২২
খেলাফত মজলিসকে দুটি আসন দিয়েছে বিএনপি; আহমেদ আবদুল কাদের হবিগঞ্জ-৪ ও মুফতি মুনির হোসেন নারায়ণগঞ্জ-৪

Pages