এইমাত্র
১৩ ডিসেম্বর ২০১৮
২০:৩১
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে : ইসি সচিব
১৮:৩৮
নোয়াখালীর হাতিয়ার মোর্শেদবাজারে বিএনপির প্রার্থী ফজলুল আজিমের গাড়িবহরে প্রতিপক্ষের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ; সাংবাদিকসহ আহত ৩০
১৫:৫৮
গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে কালীগঞ্জের বাড়ি থেকে আটক করেছে পুলিশ
১৪:৪৬
২৫ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন, নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সভায় সিদ্ধান্ত
১৪:৪৬
তৃতীয় বেঞ্চের প্রতি আইনজীবীদের অনাস্থা, খালেদা জিয়ার প্রার্থিতার বিষয়ে শুনানি সোমবার পর্যন্ত মুলতবি
১৩:২৭
জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট
১১:৫৮
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, যারা দেশকে পিছিয়ে দেয় তারা যেন ক্ষমতায় আসতে না পারে : ফরিদপুরের ভাঙ্গায় পথসভায় শেখ হাসিনা; নৌকাকে বিজয়ী করার আহ্বান
১১:২২
গত দুদিনে নির্বাচনী প্রচারে সহিংসতার ঘটনা ৫ জানুয়ারির পুনরাবৃত্তির পাঁয়তারা কি না বা তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন সিইসি
০৯:৪৭
টুঙ্গিপাড়া থেকে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা; ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে কয়েকটি নির্বাচনী পথসভায় অংশ নেবেন
০৯:৪৭
নির্বাচন কমিশনের নির্দেশে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহার
এইমাত্র
১২ ডিসেম্বর ২০১৮
২০:৩৩
২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে: নির্বাচন কমিশন
১৮:৩৭
বিরোধী দলের নির্বাচনী প্রচারে হামলা ও হয়রানি বন্ধে আজ থেকে সেনা মোতায়েনের দাবি রিজভী আহমেদের
১৮:৩৭
দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি, জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে হলে ঐক্যফ্রন্টকে নির্বাচিত করতে হবে : ড. কামাল হোসেন; সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচার শুরু
১৮:৩৭
চারটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে ও সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা বন্ধে ব্যবস্থা নিতে ইসিতে দলের চিঠি
১৭:০৯
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, দারিদ্র্যের হার ২১ শতাংশে কমিয়ে এনেছে সরকার; প্রতিটি গ্রামে মানুষ শহরের সুবিধা পাবে, এ লক্ষ্যে কাজ করছে সরকার : কোটালীপাড়ায় জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
১৭:০৮
১৩ মামলায় বিএনপি নেতা এহছানুল হক মিলনকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১৬:২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
১৬:২১
চট্টগ্রামের মাদারবাড়ী এলাকায় বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী গণসংযোগে হামলা, আহত ৫
১৬:২০
ভোটের দিন পর্যন্ত ব্যক্তিগত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫:৩৪
ঢাকা-২০ আসনে বিএনপি প্রার্থী তমিজ উদ্দিনের নির্বাচন করতে বাধা নেই, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি

Pages