এইমাত্র
১৮ ডিসেম্বর ২০১৮
১৮:১৭
ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রচারে প্রতিপক্ষের হামলার অভিযোগ, বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের আসনে দ্রুত সেনা মোতায়েনের দাবি
১৭:৪১
বিএনপি নির্বাচনে জেতার জন্য ইশতেহারে কতগুলো আলৌকিক স্বপ্ন তুলে ধরেছে, যার কোনো বাস্তবতা নেই : কুমিল্লায় ওবায়দুল কাদের
১৭:২৩
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশকে ৬৩ কোটি ২২ লাখ, আনসারকে ১৬৩ কোটি ৮১ লাখ, কোস্টগার্ডকে ১ কোটি ৫৬ লাখ, বিজিবিকে ৩৩ কোটি ২ লাখ ও র‍্যাবকে ১০ কোটি ২০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ দিয়েছে ইসি
১৭:২৩
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ধানমণ্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জনসভায় যোগদান
১৬:১৪
রাজনৈতিক দলসহ সবার শঙ্কা দূর করতে মাঠে আগাম বিজিবি নামানো হয়েছে : ইসি রফিকুল ইসলাম
১৫:৫৯
চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৫:১৮
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, প্রার্থীদের প্রচারে কেউ বাধা দিচ্ছে না : চট্টগ্রামে সিইসি
১৩:৩১
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
১২:০৯
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের তৃতীয় বেঞ্চেও প্রার্থিতার বৈধতার বিষয়ে রিট খারিজ
১১:৪০
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১:২১
খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতার বিষয়ে বিচারপতির প্রতি অনাস্থার আবেদন খারিজ করায় শুনানি না করে আদালত থেকে বেরিয়ে গেছেন আইনজীবীরা
১০:৪৯
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলের সভাপতি শেখ হাসিনা; সংসদকে আরো কার্যকর করার উদ্যোগ, জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিতকরণ, জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি, প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন
১০:৩৬
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলের সভাপতি শেখ হাসিনা
১০:১৯
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ; ঘোষণাস্থল সোনারগাঁও হোটেলে পৌঁছেছেন দলের সভাপতি শেখ হাসিনা
১০:০৬
ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে দুর্ঘটনায় নিহত ৩
১০:০৬
জামালপুর-১ আসনে বিএনপির রাশেদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা স্থগিত রেখেছেন আপিল বিভাগ
১০:০৬
কক্সবাজার-২ আসনের প্রার্থী মাহফুজউল্লাহ ফরিদকে ধানের শীষ প্রতীক দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ
এইমাত্র
১৭ ডিসেম্বর ২০১৮
২০:২৫
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
১৯:২৮
আশুলিয়ার মোজারমেল এলাকায় বাসচাপায় পুলিশের এএসআই শাহ আলম নিহত
১৮:২১
আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে, সেনাবাহিনী নামলে পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

Pages