এইমাত্র
২৮ ডিসেম্বর ২০১৮
১৭:৩৭
রাজধানীর পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
১৫:২৭
রাজধানীর পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৩:২৬
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১২:৪৩
আতঙ্কের নয়, ভোট হবে উৎসবমুখর, ভোটারদের নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে : সিইসি
১২:৪৩
১ সেপ্টেম্বর থেকে গায়েবি মামলা ও গ্রেপ্তার বাড়ানো শুরু হওয়ার পর এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, পুলিশ ও আওয়ামী লীগের নেতারা মিলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে, এখনো বিভিন্ন এলাকার প্রার্থীরা নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ রয়েছেন : রুহুল কবির রিজভী
১২:১৪
৩০ ডিসেম্বর ভোটবিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে : ফেনীতে ওবায়দুল কাদের
এইমাত্র
২৭ ডিসেম্বর ২০১৮
১৭:২১
শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, নির্বাচনী প্রচারণায় উচ্চমাত্রার সহিংসতায় উদ্বেগ প্রকাশ; সিইসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
১৬:৫৪
সারা দেশে পরিবর্তনের জন্য অভূতপূর্ব সাড়া পড়েছে, কিন্তু এখনো সবখানে নেতাকর্মীদের আটকের ঘটনা নিন্দাজনক : ড. কামাল হোসেন
১৬:২০
রাজধানীর পুরানা পল্টনে বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা
১৬:২০
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যদের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
১৬:০৭
সরকার ও নির্বাচন কমিশনের যেকোনো গণবিরোধী নীলনকশা রুখে দেবে জনগণ, তারা ঐক্যবদ্ধ থাকলে দেশে কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত হবে : বিবৃতিতে ড. কামাল হোসেন
১৩:৫৭
পুলিশ, র্যাব, বিজিবি ব্যর্থ হলেই কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামবে সেনাবাহিনী : নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন
১৩:২০
নির্বাচন কমিশনের দেওয়া স্টিকার ব্যবহার করে ভোটের দিন মোটরসাইকেল চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইসি
১৩:০৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন জামায়াতের ২৫ নেতা : হাইকোর্ট
১২:৪৬
নির্বাচনে বিএনপি-জামায়াতকে পরাজিত করে দুই-তৃতীয়াংশ নেতৃত্ব নিয়ে বিজয়ী হবে মহাজোট : ওবায়দুল কাদের
১২:৩১
বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনের দ্রব্যাদি পরিবহনের কাজ শুরু করা হয়েছে : আইএসপিআর
১১:৩৩
জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি চলছে
০৯:১৫
দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয় না তা আবারও প্রমাণিত হয়েছে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চায় বিএনপি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিকালে ঐক্যফ্রন্টের সভায়- ঠাকুরগাঁওয়ে র্মিজা ফখরুল
এইমাত্র
২৬ ডিসেম্বর ২০১৮
১৯:০৫
শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস
১৩:৩২
পাবনার ঈশ্বরদীর বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারে হামলা, প্রার্থীসহ আহত ৫
