এইমাত্র
২১ ফেব্রুয়ারি ২০১৯
১৮:০১
আদালতের রায় বাংলায় লিখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:৫২
রাজধানীর চকবাজারের ভয়াবহ আগুনের ঘটনায় ৬৭ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক; ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ৪০ জনের মরদেহ শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর, বামা-মা, ভাই-বোনের ডিএনএ নমুনা সিআইডি অফিসে জমা দেওয়ার অনুরোধ; দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন; শিল্প মন্ত্রণালয়ের ১২ সদস্যের ও ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন; অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক; নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর; রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পৃথক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন; হতাহতের ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ, তদন্ত কমিটি গঠন; আরো শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি মহাসচিব
১৭:৩১
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৮ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
১৬:৫৬
রাজধানীর চকবাজারে এখনো থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে, আবারও দেখা যাচ্ছে আগুন, ভয়াবহ এ আগুনে এ পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক
১২:১২
চকবাজার থেকে কেমিক্যাল কারখানা সরানোর জন্য মেয়রকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:১১
চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা শ্রম মন্ত্রণালয়ের
১১:২৩
সরকারের দায়িত্বহীনতার কারণে প্রাণহানির ঘটনা বাড়ছে : মির্জা ফখরুল
০৯:৩৯
পুরান ঢাকা কেমিক্যালমুক্ত করতে সব সংস্থা একসঙ্গে কাজ করলে পুলিশ সহায়তা দেবে : আইজিপি
০৯:৩৯
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা : ওবায়দুল কাদের
০৯:৩৯
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
০৮:১৫
রাজধানীর চকবাজারে একটি ভবনের কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধ শতাধিক; আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস; আগুনে আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে
এইমাত্র
২০ ফেব্রুয়ারি ২০১৯
২৩:০১
রাজধানীর চকবাজারে একটি ভবনের কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস; দগ্ধসহ আহত অন্তত ৫০ জন ঢাকা মেডিকেলে ভর্তি
১৭:৫৭
খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের; আন্দোলন ছাড়া আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় : ব্যারিস্টার মওদুদ আহমদ
১৭:৫১
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের যা কিছু অর্জন তার সবই এনে দিয়েছে আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ২১ বিশিষ্টজনকে একুশে পদক-২০১৯ প্রদান
১৬:৩৪
একুশে পদকপ্রাপ্ত ২১ বিশিষ্টজনের হাতে ক্রেস্ট, স্বর্ণপদক ও চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:৫৮
স্বচ্ছতার স্বার্থে আদালতে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার থাকা উচিত : প্রধান বিচারপতি
১৩:৪২
শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর অষ্টম স্প্যান বসানো হয়েছে, দৃশ্যমান হলো এক হাজার ২০০ মিটার সেতু
১৩:০৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের কার্যক্রম মুলতবি, পরবর্তী শুনানি ৩ মার্চ
১১:৪৯
ডানেডিনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ
১১:৩৬
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশি ব্যাটসম্যান সাব্বির রহমান
