এইমাত্র
২০ ফেব্রুয়ারি ২০১৯
১১:৪৯
ডানেডিনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ
১১:৩৬
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশি ব্যাটসম্যান সাব্বির রহমান
১০:০৪
রাজধানীর শ্যামলী ও যশোরের শার্শায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন; আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী
০৮:২৪
তৃতীয় ওয়ানডে : বাংলাদেশ ২৪২/১০ (৪৭.২ ওভার); নিউজিল্যান্ড ৩৩০ রান
০৮:১৫
ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে ৩৩১ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড
এইমাত্র
১৯ ফেব্রুয়ারি ২০১৯
২১:৫৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; জাতীয় বাজেটের আকার ৭.৬ গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার : আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:১৯
দুর্নীতির মামলায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সাত কর্মচারী কারাগারে
১৮:১৫
আগামী ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে গণশুনানি কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট
১৮:১১
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপসচিব আবু মো. নূরুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন
১৬:২২
বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার দায়ে বইটি বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ হাইকোর্টের; সম্পাদককে ১২ মার্চ হাজিরের নির্দেশ
১৩:০৭
১৪ দলের কোনো কোনো নেতা সরকারের সমালোচনা করছেন তা গণতন্ত্রের জন্য ভালো, মান-অভিমান থাকলেও ভাঙনের আশঙ্কা নেই : ওবায়দুল কাদের
১২:৫৫
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে বিরত থাকায় উপজেলা নির্বাচন জৌলুস হারাতে বসেছে
১২:৪০
শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলার কমিটি হাস্যকর ও তামাশা : রিজভী
১২:৩০
বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ইজতেমা
১১:৪৯
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু, মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা মো. শামীম
১১:৪৭
২১ ফেব্রুয়ারি ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের হুমকি নেই, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপি কমিশনার
১০:৪৬
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩৩ অপরিণত শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় গাইনি বিভাগের প্রধান ডা. খুরশিদ জাহানসহ দুজনকে সাময়িক বরখাস্তের সুপারিশ কর্তৃপক্ষের
০৮:৫৩
মেট্রোরেলের কাজের জন্য আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
০৮:৩২
কুষ্টিয়ায় আজ ভোররাতে দুদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ
০৮:৩২
আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা; মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মো. শামীম
