এইমাত্র
২৩ ফেব্রুয়ারি ২০১৯
১৫:৩৭
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩ এপ্রিলের মধ্যে দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত
১৪:৫৮
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী ঢাকার সিএমএম আদালতে
১১:২৭
নতুন ভবন নির্মাণে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম না সরানো দুঃখজনক : ঢাকা মেডিকেলে চকবাজারে আগুনে দগ্ধদের পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৩৭
চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন
০৮:৫৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন এবং চট্টগ্রামের ডবলমুরিং থানায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন
০৮:২১
চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২২ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৫২
চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা সরকারের দায়িত্বহীনতার পরিচয়, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন শেষে মির্জা ফখরুল, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান
১৮:১৫
দেশে এক ব্যক্তির শাসন চলছে, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন হয়েছে : জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে ড. কামাল হোসেন
১৮:১৫
যারা মানুষ পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:০৫
দগ্ধ ৯ জনের অবস্থা সংকটাপন্ন : ডা. সামন্তলাল সেন
১২:০৪
দেশে গণতন্ত্র না থাকায় কেউ অপকর্ম করলেও জবাবদিহি করতে হয় না : মির্জা ফখরুল
১২:০৪
গাড়িতে গ্যাস সিলিন্ডারের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়, সে বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিতে সড়ক পরিবহন সচিবকে ওবায়দুল কাদেরের নির্দেশ
১১:৪৬
সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে গণশুনানি জনগণের জন্য, যাতে তারা নিজ বিবেচনায় বিচার করতে পারেন, মূলত বিচার হবে ট্রাইব্যুনালে : ড. কামাল হোসেন
১০:৫৯
সরকারের উদাসীনতার জন্য একের পর এক ট্র্যাজেডি ঘটছে : মির্জা ফখরুল
১০:২৪
রাজধানীর চকবাজারে আগুন ছড়ানোর মূল কারণ কেমিক্যাল গোডাউন, ওয়াহেদ ম্যানশন ঝুঁকিপূর্ণ ঘোষণা : ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটি করপোরেশনের তদন্ত দল
০৯:২৯
রাজধানীর চকবাজারে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্ত কমিটির সদস্যরা
এইমাত্র
২১ ফেব্রুয়ারি ২০১৯
২২:০৯
বাসাবাড়ি ও শিল্প একই স্থানে থাকতে পারে না, আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করা হবে : ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৮:০১
আদালতের রায় বাংলায় লিখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:৫২
রাজধানীর চকবাজারের ভয়াবহ আগুনের ঘটনায় ৬৭ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক; ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ৪০ জনের মরদেহ শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর, বামা-মা, ভাই-বোনের ডিএনএ নমুনা সিআইডি অফিসে জমা দেওয়ার অনুরোধ; দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন; শিল্প মন্ত্রণালয়ের ১২ সদস্যের ও ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন; অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক; নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর; রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পৃথক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন; হতাহতের ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ, তদন্ত কমিটি গঠন; আরো শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি মহাসচিব
১৭:৩১
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৮ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
