এইমাত্র
২৬ ফেব্রুয়ারি ২০১৯
১৬:৫৯
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকেপড়া অন্তত ২০০০ পর্যটককে ৫টি জাহাজে করে টেকনাফে আনা হচ্ছে
১৬:৪৪
নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনার পর ১৭ দফা সুপারিশ বাস্তবায়নে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রুল
১৪:৩৬
পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলায় ৩০০ জন নিহত : টাইমস অব ইন্ডিয়া; এখন পর্যন্ত হতাহতের কথা স্বীকার করেনি পাকিস্তান
১৩:৩৩
২০১০ সাল পর্যন্ত জজ আদালতে বিচারাধীন সব ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ হাইকোর্টের
১৩:৩৩
নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ কী পদক্ষেপ নিয়েছে, এক সপ্তাহের মধ্যে জানাতে হাইকোর্টের নির্দেশ
১২:১৯
গত তিন মাসে কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হয়নি, যথাযথ চিকিৎসা না দিয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার : মির্জা ফখরুল
১২:১৭
বিএনপি নীতি-নৈতিকতায় দুর্বল হয়ে পড়েছে, তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ; ডাকসু নির্বাচনে অংশ নিলেও উপজেলায় অংশ না নেওয়া তাদের স্ববিরোধী সিদ্ধান্ত : ফেনীতে ওবায়দুল কাদের
১১:৪৭
শুধু সরকারের পক্ষে বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন করা সম্ভব নয়, এ জন্য বিদ্যুৎ ও হাসপাতালসহ অনেক বিষয় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল : অনিবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; আওয়ামী লীগের সময়ে মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে; এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, গ্রামভিত্তিক উন্নয়ন করা হবে
১১:৩৪
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত, মাত্রা ছিল ৪ দশমিক ১
১১:২৯
১৯৭৫ সালের ১৫ আগস্টের কারণে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল : অনিবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:০৭
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল বন্ধ থাকবে; ২৭ ও ২৮ ফেব্রুয়ারি চলবে না বাস-কারসহ ইঞ্জিনচালিত যানবাহন; ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া মোট ৩৬টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট হবে
১০:১১
ঢাকার দুই সিটির উপনির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল বন্ধ থাকবে; ২৭ ও ২৮ ফেব্রুয়ারি চলবে না বাস-কারসহ ইঞ্জিনচালিত যানবাহন
১০:১০
মুজাফফারাবাদ সীমান্ত দিয়ে ভারতের যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকানোর দাবি পাকিস্তানের; সন্ত্রাসী ঘাঁটিতে হামলার দাবি ভারতের
০৯:১৮
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন; আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার
০৯:০৪
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে পৌঁছেছেন; সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক করবেন
০৮:৩৯
চকবাজার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সোহাগ নামে আরো একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে
০৮:৩১
কুষ্টিয়ার কুমারখালীতে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী’ নিহত; মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার
এইমাত্র
২৫ ফেব্রুয়ারি ২০১৯
২২:২৫
চাঁদপুরের ষাটনলে চলন্ত লঞ্চ থেকে নদীতে পড়তে দেখে লাফিয়ে পড়লেন মা, দুজনই নিখোঁজ; উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ
২১:১৭
চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় নিহত পলাশসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সন্ত্রাস দমন ও বিমান নিরাপত্তা আইনে পতেঙ্গা থানায় সিভিল এভিয়েশনের মামলা
১৬:৫৫
খুলনার ফুলতলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
