এইমাত্র
০৩ মার্চ ২০১৯
১৭:২৫
সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, সন্ধ্যায় দেশি ও বিদেশি চিকিৎসকদের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত : ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
১৫:৩৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৪:৫৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উঠানামার মধ্য দিয়ে যাচ্ছে, জীবনশঙ্কা রয়েছে, পরিস্থিতি বুঝে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে- জানিয়েছেন চিকিৎসক
১৪:৩৩
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যা মামলার আসামি সাইফুল ইসলামের ফাঁসি কার্যকর হবে রাত ১০টায় কাশিমপুর কারাগারে
১২:৩৬
দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে : রাজশাহীর সেনানিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৩৬
রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে আগুন
১২:১০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
১০:৫৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক; তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন : জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া
১০:২৯
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম সম্পন্ন, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন : জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া
০৯:৪৬
হ্যামিল্টন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৫২ রানে হেরে গেছে বাংলাদেশ
০৯:২৫
সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান করেছে বাংলাদেশ; এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান ও নিউজিল্যান্ড ৭১৫ রান করে
০৯:০৭
সিনেটর বার্নি স্যান্ডার্স ফের ডেমোক্রেট পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট পদের মনোনয়নের জন্য লড়াইয়ের ঘোষণা দিয়েছেন
০৯:০৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন
০৮:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজশাহী সেনানিবাসে যাচ্ছেন
০৮:২৩
ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; গোয়েন্দা পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী
০৭:৫২
হ্যামিল্টন টেস্ট : বাংলাদেশ ৪৩৪/১০ ( ১০৩ওভার) ও ২৩৪ রান ; নিউজিল্যান্ড ৭১৫ রান
এইমাত্র
০২ মার্চ ২০১৯
১৭:৩১
দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; স্বল্প খরচে দেশের উন্নয়নে কৌশল নির্ধারণে প্রকৌশলীদের প্রতি আহ্বান
১২:৫৬
জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী; গণমাধ্যমের সহযোগিতা কামনা
১২:৫৬
রাজধানীর বকশিবাজারের স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে অবৈধ রাসায়নিকের গুদাম বন্ধের অভিযান স্থগিত ঘোষণা করেছে সিটি করপোরেশনের টাস্কফোর্স
১২:১৪
উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ধ্বংসের পথে আরো একধাপ এগিয়ে গেল; সংবিধান কোনোকিছুই বসে থাকবে না, উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার বিএনপির নির্দেশনা তৃণমূল মানেনি- ওবায়দুল কাদের
