এইমাত্র
০৬ মার্চ ২০১৯
১৮:৪৭
সংসদ সদস্য হিসেবে আগামীকাল শপথ নিচ্ছেন না গণফোরামের মোকাব্বির খান, তবে এদিন শপথ নেবেন সুলতান মোহাম্মদ মনসুর
১৭:২১
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ টেস্টে শনাক্ত ১১ জনের মধ্যে আটজনের লাশ হস্তান্তর আজ
১৫:২৬
নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির দেওয়া ১৭ দফা সুপারিশের কতটুকু বাস্তবায়ন করা হয়েছে, ১১ এপ্রিলের মধ্যে তা জানাতে হাইকোর্টের নির্দেশ
১৩:৫৭
জাতীয় নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দিতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর; খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি দাবি, জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত
১২:২২
নিরপরাধ জেনেও জাহালমের জামিনের ব্যবস্থা না করার দায় দুদককেই নিতে হবে : হাইকোর্ট; সব মামলার এফআইআর ও চার্জশিট আদালতে দাখিলের নির্দেশ
১২:০৬
দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানার ছয় মাসের জামিন
১১:৩২
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে, দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশাবাদ : মাহবুবউল আলম হানিফ
১১:১৭
কুমিল্লার নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১১:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস ও পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন
১০:৩৯
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অজ্ঞাত ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে; আজ প্রতিবেদন হস্তান্তর করবে সিআইডি
০৮:৪৭
রাজধানীর বংশাল আলুবাজার মোড়ে ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন
০৮:৪৭
যশোরের খোলাডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন; পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি হতে পারেন
এইমাত্র
০৫ মার্চ ২০১৯
১৯:৩৪
ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ডাকাতি মামলার আসামির পলায়ন
১৮:২০
ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমানের মেরামত সম্পন্ন, ৭ মার্চ থেকে শুরু করবে ফ্লাইট : বাংলাদেশ বিমান
১৭:৩৩
রাসায়নিক দ্রব্যের মজুদ অপসারণ না করায় পুরান ঢাকার কয়েকটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালতের।
১৭:৩৩
কুমিল্লার নাশকতা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ, আগামীকাল আদেশ
১৫:৩৩
খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী : মির্জা ফখরুল; মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হবে তাঁকে : স্বরাষ্ট্রমন্ত্রী; সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দলের ছয় সদস্যের প্রতিনিধিদলের বৈঠক
১৫:১২
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন : বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল
১৪:৪৬
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল
১৩:৪৫
অর্থনৈতিক অঞ্চল নির্মাণে অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ ছয় হাজার ২৭৬ কোটি টাকার আটটি প্রকল্প একনেকে অনুমোদন
