এইমাত্র
২৪ এপ্রিল ২০১৯
১২:৫৩
শ্রীলঙ্কায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে
১১:৪৯
মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু ও সোহরাব ফকির ওরফে ছোরাপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
০৯:০৪
মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে একটি খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে
০৯:০৩
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
০৮:৫২
কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন; পুলিশের দাবি, নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী
এইমাত্র
২৩ এপ্রিল ২০১৯
১৯:৩৫
তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাই থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:১৮
১৩ মে থেকে চালু হচ্ছে ঢাকা-দিল্লি রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট
১৭:২০
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএসের দায় স্বীকার
১৬:৩৯
সৌম্য সরকারের রেকর্ড ডাবল সেঞ্চুরি ও জহুরুল ইসলামের শতকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে নয় উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী
১৬:২৪
গণমাধ্যমকর্মী ও সম্প্রচার আইন শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে : তথ্যমন্ত্রী
১৬:২০
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন সৌম্য সরকার
১৫:৫৪
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন সৌম্য সরকার
১৩:১৫
অর্থনীতিতে সরকারের একশ দিন উদ্যমহীন, বৈদেশিক ঋণের দায় শোধ আগামীর বড় চ্যালেঞ্জ : সিপিডি
১১:৪৮
ফেনীর নুসরাত হত্যার ঘটনায় তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে হস্তক্ষেপ নয় : হাইকোর্ট
১০:৩২
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ আগামীকাল দুপুর ১টায় দেশে আনা হবে, বাদ আসর বনানী ক্লাব মাঠে জানাজা, পরে বনানী কবরস্থানে দাফন
১০:৩২
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০
০৯:৫৫
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৮:২১
রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা
এইমাত্র
২২ এপ্রিল ২০১৯
২০:৫৯
চট্টগ্রামের কোতোয়ালির আছদগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, ১৪ মামলার আসামি নিহত, সাত পুলিশ সদস্য আহত
২০:৫১
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবারের পরিবর্তে বুধবার বেলা ১১টায় দেশে আনা হবে : মাহবুব উল আলম হানিফ
