এইমাত্র
১২ অক্টোবর ২০১৯
১৪:৪৬
ভর্তি পরীক্ষার জন্য ১৩ ও ১৪ অক্টোবর অন্দোলন শিথিলের ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
১৩:২৯
আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি মোয়াজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, এ নিয়ে গ্রেপ্তার হলো ১৯
১১:৫৮
ব্যাংক ঋণ নিয়ে পাতানো খেলা চলছে, বেশিরভাগ বড় ঋণখেলাপি রাজনৈতিক সুবিধাভোগী : সুজন
১১:৫৮
যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে
১১:৫৭
সামাজিক বৈষম্য দূর করতে নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; মহিলা শ্রমিক লীগের সম্মেলনে যোগদান
০৯:৪৩
কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত; পুলিশের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী
এইমাত্র
১১ অক্টোবর ২০১৯
২১:১১
১০ দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েটের শিক্ষার্থীদের
১৯:২২
ঢাকা উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও এক কোটি টাকার এফডিআর নথি জব্দ করেছে র্যাব
১৭:৫০
আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, অবিলম্বে কার্যকর হবে, বুয়েটে সকল রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ – উপাচার্য
১৭:১৯
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন : বিএসএমএমইউতে সাক্ষাৎ শেষে বোন সেলিমা ইসলাম
১৭:১৯
আটক ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে নিয়ে তাঁর লালমাটিয়ার বাসায় অভিযান চালাচ্ছে র্যাব
১৫:৩৫
আবরার ফাহাদ হত্যা মামলায় অমিত সাহা ও তোহাকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত
১৫:২১
ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে অবদান রাখায় শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি
১৪:২৬
আর্থিক তছরুপ ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে
১৩:২৬
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ১৬ অক্টোবর একদিনের সফরে বাংলাদেশে আসছেন : বাফুফে
১৩:১২
বুয়েট প্রশাসন আরেকটু দায়িত্বশীল হলে আবরার হত্যার ঘটনা ঘটত না : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:৫২
ক্যাসিনো সম্রাট গ্রেপ্তারের পর জেল না খেটে হাসপাতালে, আর খালেদা জিয়া অসুস্থ হয়েও চিকিৎসা পান না : ব্যারিস্টার মওদুদ আহমদ
১২:৪৫
আবরার হত্যা নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি : তথ্যমন্ত্রী
১২:১৩
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে দেশ থেকে পালানোর সময় শ্রীমঙ্গল থেকে আটক করেছে র্যাব
১১:৩৩
আবরার হত্যার এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ; এ নিয়ে এ ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো
