এইমাত্র
০৮ মার্চ ২০২১
১৬:২৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, এ নিয়ে ৮৪৭৬ জনের মৃত্যু, নতুন করে ৮৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কুলিশ ও আইএনএস সুমেদার শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন : আইএসপিআর
১২:৫৩
খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়
১২:৩১
পারিবারিক সহিংসতা প্রতিরোধে সুরক্ষা আইনসহ নারীদের নিরাপত্তায় নানা আইন করা হয়েছে। টাকার অভাবে নারীরা যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করছে সরকার : আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীকে জয়িতা পদক প্রদান
১১:৪৮
দুর্নীতি দমন কমিশনের যে আইন আছে, তা দিয়ে অনেক কিছু করা সম্ভব, আইনের ঊর্ধ্বে কেউ নন—এ বার্তাই সমাজের সর্বস্তরে দেওয়ার চেষ্টা করা হয়েছে : বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ
এইমাত্র
০৭ মার্চ ২০২১
১৬:২৯
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা, ছিল মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা ও রণকৌশল : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:১৪
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে, এ ছাড়া দেশে নতুন করে আরও ৬০৬ জন আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪২
রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় পারভীন বেগম নামের এক নারী নিহত
১৩:২৬
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি নিখোঁজের ঘটনায় দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত, প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, জেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
১৩:১১
চট্টগ্রামে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ছয় পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে এক নারীর মামলা
০৯:০৯
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
০৬ মার্চ ২০২১
১৬:৩১
২৭ ঘণ্টা পর কুষ্টিয়া- রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
১৫:৫২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, এ নিয়ে ৮৪৫১ জনের মৃত্যু, নতুন করে ৫৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:২৯
গাজীপুরের শ্রীপুরে একটি কেমিকেলের গোডাউনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ১৫
১২:২২
সরকারের অভ্যন্তরের একটি শক্তি প্রতিবাদী কণ্ঠরোধ করছে, শুধু সমালোচনা করায় কতজনকে যে ধরে নিয়ে গেছে তার হিসাব নেই : অভিযোগ মির্জা ফখরুলের
এইমাত্র
০৫ মার্চ ২০২১
১৬:০০
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে, এ ছাড়া দেশে নতুন করে আরও ৬৩৫ জন আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:০৮
রাজশাহীতে বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী ক্ষুব্ধ : ওবায়দুল কাদের
১১:১৩
মৌলভীবাজারের শমসেরনগরে সিএনজি পাম্পে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
১১:১২
জালিয়াতি করে আগাম জামিননামা তৈরির ঘটনায় বগুড়ার যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আমিনুলসহ ৩০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত
১০:২৩
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়কসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট
