এইমাত্র
১৩ এপ্রিল ২০২১
১৭:৩৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু, এ নিয়ে ৯ হাজার ৮৯১ জনের মৃত্যু, নতুন করে ছয় হাজার ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫২
১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ
১৬:৪৫
করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, করোনার কোনো উপসর্গ নেই, বর্তমান অবস্থায় বাসায় রেখেই তাঁর চিকিৎসা সম্ভব : ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন
১৩:২৯
লকডাউন নিয়ে সরকারের কোনো সমন্বয় নেই, পরিকল্পনা নেই, কোনো রোডম্যাপ নেই; টিসিবি এই রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৩:১০
আগামীকাল থেকে লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে মুভমেন্ট পাস লাগবে : আইজিপি; মুভমেন্ট পাস ওয়েবসাইটের উদ্বোধন
১১:৪৭
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১২ এপ্রিল ২০২১
১৯:৫৮
১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে তারাবিসহ পাঁচ ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন অংশগ্রহণ করতে পারবেন, জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নিতে পারবেন : ধর্ম মন্ত্রণালয়
১৮:৪৩
১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে, খোলা থাকবে এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং : বাংলাদেশ ব্যাংক
১৮:১৯
করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন, এখন পর্যন্ত কোনো জটিলতা নেই : চিকিৎসক
১৭:৩৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যু, এ নিয়ে ৯ হাজার ৮২২ জনের মৃত্যু, নতুন করে ৭ হাজার ২০১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:০৪
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমেদ শাহ শফীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে পিবিআইয়ের প্রতিবেদন দাখিল
১৫:৩১
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
১২:১৬
১৪ থেকে ২১ এপ্রিল চলাচলে বিধিনিষেধ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন; বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানসহ শপিংমল ও দোকানপাট, স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প-কারখানা, পণ্য ও জরুরি সেবা ছাড়া সব পরিবহণ বন্ধ, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কাঁচা বাজার খোলা থাকবে
১২:১৪
প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ : সরকার উৎপাদিত ১২.৫ কেজির সিলিন্ডার ৫৯১ টাকা ও বেসরকারি খাতের ১২ কেজির সিলিন্ডার ৯৭৫ টাকা
১২:০৩
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সহিংসতার মামলায় প্রধান আসামিসহ হেফাজতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব
এইমাত্র
১১ এপ্রিল ২০২১
২২:১৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ১৩ এপ্রিল থেকে রোজা শুরু
১৭:২৭
মামুনুল হকের বিষয়টি ব্যক্তিগত, কাউকে অব্যাহতির বিষয়ে আলোচনা হয়নি; করোনার নামে লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না : জুনায়েদ বাবুনগরী
১৭:০৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু, এ নিয়ে ৯৭৩৯ জনের মৃত্যু, নতুন করে ৫ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪৭
ফিরোজা বাসভবনের সবাই করোনায় আক্রান্ত : খালেদা জিয়ার চিকিৎসক
১৬:৪৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা পজিটিভ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
