এইমাত্র
২০ এপ্রিল ২০২১
১২:৫০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত
১২:৪১
লকডাউনের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি
১২:২৮
নাশকতার একটি মামলায় হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে পরবর্তী সময়ে রিমান্ড চাওয়া হবে : সিআইডির তদন্ত কর্মকর্তা
এইমাত্র
১৯ এপ্রিল ২০২১
২১:০৯
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সারের কেজি বিএনপির আমলে ছিল ৯০ টাকা, এখন ১২ টাকায় নামিয়ে এনেছে সরকার : কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
১৬:৩৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ৪৯৭ জনের মৃত্যু, নতুন করে চার হাজার ২৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট সাত লাখ ২৩ হাজার ২২১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১২
চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন; সন্ধ্যায় প্রজ্ঞাপন হতে পারে
১২:৩০
বিশেষজ্ঞদের পরামর্শে সারা দেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার : ওবায়দুল কাদের
১১:৪৩
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর
১১:৩১
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে আদালতে তোলা হয়েছে; আদালত চত্বরে কড়া নিরাপত্তা
এইমাত্র
১৮ এপ্রিল ২০২১
১৬:২৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ৩৮৫ জনের মৃত্যু, নতুন করে তিন হাজার ৬৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১২
রাজধানীর মোহাম্মদপুর থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেপ্তার
১১:০৫
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এইমাত্র
১৭ এপ্রিল ২০২১
২২:৫২
করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি মানসিকভাবে শক্ত আছেন, আপাতত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা নেই : চিকিৎসক প্রতিনিধি দল
১৯:৪০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর বরখাস্তকৃত ব্যক্তিগত কর্মকর্তা (পিও) শাহিদুর রহমান সুজনকে আটক করেছে পুলিশ
১৯:৩৬
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
১৬:১৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ২৮৩ জনের মৃত্যু, নতুন করে তিন হাজার ৪৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৪
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)
১৩:৫২
২০১৩ সালে তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার সিএমএম আদালত
১৩:৩৫
কলাম লেখক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের লাশ রাজধানীর উত্তরায় নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার
১২:১৫
চট্টগ্রামের বাঁশখালীতে বেতনভাতা নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাঁচজন নিহত, আহত ২৫

Pages