এইমাত্র
১৩ মে ২০২১
১৫:০৯
১৬ মে-র পরে লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে, মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে দেওয়া হবে বিচারিক ক্ষমতা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এইমাত্র
১২ মে ২০২১
২১:৪৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৯:৪১
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর
১৮:০০
করোনার কারণে আর্থিক সংকটে পড়া নন-এমপিও সাধারণ, কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ঈদ উপহার হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:৫২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার খুলনায় এনটিভির প্রতিনিধি আবু তৈয়ব হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত
১৫:৩০
মিতু হত্যা মামলায় স্বামী সাবেক এসপি বাবুল আকতার পাঁচ দিনের রিমান্ডে
১৫:২৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, এ নিয়ে ১২ হাজার ৪৫ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩২
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু
১৩:০০
চট্টগ্রামে মিতু হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পিবিআই
১২:৩৮
ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি; আল-আকসা মসজিদে হামলার নিন্দা
১১:৪৫
এবার ঈদকে সামনে রেখে মানুষ যেভাবে বাড়ি যাচ্ছে, তাতে সরকার খুবই মর্মাহত; শুধু টিকায় করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, স্বাস্থ্যবিধি মানতে হবে; সিনোফার্মের আরও টিকা আনতে চীনের সঙ্গে আলোচনা চলছে : স্বাস্থ্যমন্ত্রী
১১:৩৩
উপহারের পাঁচ লাখ ডোজ করোনার টিকা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত
এইমাত্র
১১ মে ২০২১
২১:৫৪
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, আগামী বৃহস্পতিবার দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
১৬:৫২
আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, পরদিন ৩ জুন ২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে
১৫:৫৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু, এ নিয়ে ১২ হাজার ৫ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ২৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫৮
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কাজানের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় আট শিশুসহ ১১ জন নিহত হয়েছে
১৩:০৬
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন, খোঁড়া যুক্তি দেখিয়ে তাঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:৪৬
সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত আর কোনো গাছ কাটা হবে না, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কমিটির পরামর্শ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
১২:৪৫
আগামীকাল চীন থেকে আসছে উপহারের পাঁচ লাখ টিকা, আরও চার-পাঁচ কোটি ডোজ কেনার চেষ্টা চলছে; ডিসেম্বরের আগেই রাশিয়া ও চীন থেকে টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর
১২:৪০
কোয়াড জোটে যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব, এ নিয়ে চীনের আগ বাড়িয়ে কথা বলা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী
