এইমাত্র
০২ মে ২০২১
১৬:০৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু, এ নিয়ে ১১ হাজার ৫৭৯ জনের মৃত্যু, নতুন করে একহাজার ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৬
পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৪৩৬ রান
১১:৪৩
শুধু বক্তৃতা-বিবৃতি নয়, শক্তিশালী বিরোধীদল গড়ে সরকার উৎখাত করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে অর্থ সহায়তা প্রদান
০৮:২২
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত
এইমাত্র
০১ মে ২০২১
১৭:১১
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ; স্কোর: শ্রীলঙ্কা : ৪৯৩/৭, বাংলাদেশ : ২৫১ ( তামিম ৯২, মুমিনুল ৪৯, মুশফিক ৪০, সাইফ হাসান ২৫)
১৬:৩৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু, এ নিয়ে ১১ হাজার ৫১০ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৪৭
লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় ঈদকে সামনে রেখে গণপরিবহণ চালুর চিন্তা-ভাবনা করছে সরকার : ওবায়দুল কাদের; বিক্ষোভে না গিয়ে পরিবহণ মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান
এইমাত্র
৩০ এপ্রিল ২০২১
১৭:৪৮
পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৬৯/৬, বাংলাদেশের হয়ে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ
১৫:৫৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু, এ নিয়ে ১১ হাজার ৪৫০ জনের মৃত্যু, নতুন করে দুই হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত, এ নিয়ে মোট সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫২
পাল্লেকেলেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ
১২:৩৩
গণপরিবহণ চলাচলসহ তিন দফা দাবি বাস্তবায়নে রোববার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন
১১:২১
চট্টগ্রামের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া 'এমভি পিংকি' বাল্কহেড থেকে পাঁচজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড
১১:১৩
হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোনারগাঁ থানায় মামলা করেছেন জান্নাত আরা ঝর্ণা
এইমাত্র
২৯ এপ্রিল ২০২১
১৭:৫৫
পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে এক উইকেটে ২৯১ রান করেছে শ্রীলঙ্কা; দিনে মাত্র এক উইকেট পেয়েছে বাংলাদেশ
১৬:৩৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু, এ নিয়ে ১১ হাজার ৩৯৩ জনের মৃত্যু, নতুন করে দুই হাজার ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৪৩
প্রবৃদ্ধি অর্জনের চেয়ে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়াই হবে আসছে বাজেটের চ্যালেঞ্জ : সিপিডি
১১:০৭
করোনা পরিস্থিতিতে হাইকোর্টে আগাম জামিন শুনানি বন্ধ, আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডির আবেদনের শুনানি আজ হচ্ছে না, কার্যতালিকা থেকে বাদ
১০:০৮
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
০৯:৩৬
চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুন; একজনের মৃত্যু, দুজন দগ্ধ; আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস
এইমাত্র
২৮ এপ্রিল ২০২১
২০:১৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টে ফুসফুসে কোনো সংক্রমণ ধরা পড়েনি, তাঁর শরীরে করোনার উপসর্গ নেই : ব্যক্তিগত চিকিৎসক

Pages