এইমাত্র
২৯ জুন ২০২১
১০:৩৮
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে, এটি রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যু
০৮:০১
কোপা আমেরিকা : মেসির জোড়া গোলে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এইমাত্র
২৮ জুন ২০২১
১৭:৪১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু, এ নিয়ে ১৪ হাজার ২৭৬ জনের মৃত্যু, নতুন করে আট হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০৫
প্রধানমন্ত্রীর নির্দেশে ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে কঠোর অবস্থানে থাকবে সরকার, জরুরি সেবায় নিয়োজিতরা ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না, টহলে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ : মন্ত্রিপরিষদ সচিব; থাকছে না কোনো মুভমেন্ট পাস
১৩:৩৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের
১৩:১১
মগবাজারে বিস্ফোরণস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে, বিভিন্ন ধরনের গ্যাস জমার কারণে এ দুর্ঘটনা হতে পারে : বিস্ফোরক অধিদপ্তর
১১:৪০
মগবাজারে বিস্ফোরণের দায় সরকার এড়াতে পারে না, যত্রতত্র গ্যাস-বিদ্যুতের ব্যবহার হচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই : সংসদে হারুন অর রশিদ
১১:২৯
রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনা প্রাথমিকভাবে নাশকতা মনে হচ্ছে না, তদন্তের পর কারণ জানা যাবে : আইজিপি
এইমাত্র
২৭ জুন ২০২১
২০:২৭
রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত, কয়েকটি ভবন, দোকান ও বাস ক্ষতিগ্রস্ত, অর্ধশতের বেশি আহত ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
১৭:৫৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু, এ নিয়ে ১৪ হাজার ১৭২ জনের মৃত্যু, নতুন করে ৫ হাজার ২৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:২৬
২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিধিনিষেধ আরোপ, পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহণ বন্ধ থাকবে; শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু অনলাইন বা টেক ওয়ে করা যাবে
১৬:১১
করোনাভাইরাসের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড
১৩:৪১
দেশে টিকা উৎপাদনের চিন্তাভাবনা করা হচ্ছে, তবে তা সময়সাপেক্ষ : স্বাস্থ্যমন্ত্রী
১২:৪২
কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় চার্জ গঠন, সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগর দেবের জামিন নামঞ্জুর
১১:৩৩
ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২৬ জুন ২০২১
২১:৫২
সোমবার থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন, সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত
১৭:৪৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু, এ নিয়ে ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু, নতুন করে ৪ হাজার ৩৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, জিম্বাবুয়ে সফরের জন্য নিয়োগ পেলেন অ্যাশওয়েল প্রিন্স
১৫:১৮
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে মাহমুদউল্লাহ, এক বছর পর টেস্টে ফিরলেন তিনি
১০:৩৫
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের শ্রদ্ধা নিবেদন
