এইমাত্র
০১ জুলাই ২০২১
১৮:১৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, এ নিয়ে ১৪ হাজার ৬৪৬ জনের মৃত্যু, নতুন করে ৮ হাজার ৩০১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১০:০৮
সাতক্ষীরা মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪ জনের মৃত্যু, অক্সিজেন সংকটে মৃত্যুর অভিযোগ
এইমাত্র
৩০ জুন ২০২১
১৭:৩১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের মৃত্যু, এ নিয়ে ১৪ হাজার ৫০৩ জনের মৃত্যু, নতুন করে ৮ হাজার ৮২২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৩৮
লকডাউনে সোম থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চালু থাকবে; শুক্র, শনির পাশাপাশি রোববার ও ব্যাংক বন্ধ থাকবে - বাংলাদেশ ব্যাংক
১৫:১৬
ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে দেশে ১০ কোটি করোনার টিকা আসবে : সংসদে স্বাস্থ্যমন্ত্রী
১৩:০৯
জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেপ্তার করা হবে : ডিএমপি
১১:৪১
করোনার সংক্রমণ রোধে সারা দেশে আগামীকাল থেকে সাত দিনের কঠোর লকডাউন, প্রজ্ঞাপন জারি
০৭:৩৯
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান নামে আরও একজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়াল
এইমাত্র
২৯ জুন ২০২১
২২:০৬
করোনা সংক্রমণ রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার; এ সময়ে জরুরি পরিষেবা ও জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা; আগামীকাল প্রজ্ঞাপন : তথ্য অধিদপ্তর
১৭:৪২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু, এ নিয়ে ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু, নতুন করে সাত হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৯ লাখ চার হাজার ৪৩৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৯
রাজধানীর মগবাজারে বিস্ফোরণস্থল থেকে নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনের মরদেহ উদ্ধার, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত
১৫:৩৭
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত
১৫:১২
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে
১৫:০৫
অর্থবিল-২০২১ জাতীয় সংসদে পাস
১৩:২৯
ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক : সংবাদ সম্মেলনে সাঈদ খোকনের অভিযোগ
১৩:২৯
হলি আর্টিজান হামলার ঘটনার পর দেড় হাজার জঙ্গি গ্রেপ্তার হয়েছে : র‍্যাব
১৩:১১
মিথেন গ্যাস থেকে মগবাজারের বিস্ফোরণ ঘটে থাকতে পারে, কোনো বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি : পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট
১৩:১১
দুশ্চিন্তার কিছু নেই, জুলাই থেকে করোনার টিকা আসবে, অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামীরা ফাইজারের টিকা পাবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:২২
করোনার মহামারির মধ্যেও অর্থনীতির গতিধারা ধরে রেখেছে সরকার : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৫০
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে অজ্ঞাতদের আসামি করে রমনা থানায় পুলিশের হত্যা মামলা

Pages