এইমাত্র
২৫ আগস্ট ২০২১
১৩:৪৫
বরিশালে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন, ৯ জনকে কারাগারে রাখার নির্দেশ
১৩:২২
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপি সারোয়ার কবীরসহ ৩ জনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা
১২:৩৭
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার তানভীর আরাফাতকে সতর্ক করে ক্ষমা করে দিয়েছেন হাইকোর্ট
১১:৫৫
ডেঙ্গু পরিস্থিতি মন্দের ভালো অবস্থায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে অতিবৃষ্টি ও ছাদবাগান বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকারমন্ত্রী
১১:৩৭
কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে আদালতের কাঠগড়ায় বরখাস্ত ওসি প্রদীপের ফোনে কথা বলার ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
০৭:৫২
সিরাজগঞ্জের পাঁচলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
এইমাত্র
২৪ আগস্ট ২০২১
২১:৩১
১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষ হলে ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত
২১:৩০
ডিজিটাল বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ হলো ক্যাশলেস বা নগদ টাকা ছাড়া লেনদেন সমাজ প্রতিষ্ঠা, যাতে পুরো লেনদেন ব্যবস্থাটি ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব হয়, এর মাধ্যমে দুর্নীতি ও চুরির ঝুঁকি কমে যাবে : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়; বিদেশ থেকে টাকা পাঠাতে সোনালী ব্যাংকের নতুন সেবা ব্লেজ উদ্বোধন, এর মাধ্যমে প্রবাসীরা ৫ সেকেন্ডে দেশে টাকা পাঠাতে পারবেন
২০:২৯
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী একা
১৯:২১
সব প্রস্তুতি সম্পন্ন, খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
১৯:১৫
মালদ্বীপের মালেতে এএফসি কাপে ভারতের মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস
১৭:৩৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু, এ নিয়ে ২৫ হাজার ৫১৩ জনের মৃত্যু, নতুন করে পাঁচ হাজার ২৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৫৮ জন হাসপাতালে ভর্তি, এর মধ্যে ঢাকার ২১২ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৪
২১ আগস্ট শুধু হত্যাচেষ্টাই নয়, হত্যার পর লাশ পর্যন্ত দিতে চায়নি বিএনপি-জামায়াত জোট সরকার, পারলে লাশ গুম করে ফেলতো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৩:১৩
৫ হাজার ৪৪১ কোটি টাকার আটটি প্রকল্প একনেকে অনুমোদন
১২:২৮
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল
এইমাত্র
২৩ আগস্ট ২০২১
১৭:০৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু, এ নিয়ে ২৫ হাজার ৩৯৯ জনের মৃত্যু, নতুন করে পাঁচ হাজার ৭১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৯
দিনাজপুরে শেখপুরায় ও চিরির বন্দরে বজ্রপাতে সাতজনের মৃত্যু, আহত তিন
১৪:৪৬
সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ৪ সেপ্টেম্বর, ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত : নির্বাচন কমিশন
১২:৩৯
ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমানসহ তিনজন পাঁচ দিনের রিমান্ডে
