এইমাত্র
১৬ নভেম্বর ২০২১
১৩:৪৫
নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জোসেফ সরদারসহ চারজন বরখাস্ত, তদন্ত প্রতিবেদন জমা : স্বাস্থ্য শিক্ষা সচিব
১৩:৩২
বারবার বলার পরও ই-কমার্স নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ না জানানোয় হাইকোর্টের অসন্তোষ; ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
১৩:৩২
মেডিকেল কলেজের একাডেমিক পরীক্ষা নিজ কলেজে হওয়ায় পড়ার মান খারাপ হচ্ছে, তাই বিদেশ থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে : প্রধান বিচারপতি
১২:৪৫
বারবার বলার পরেও ই-কমার্স নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ না জানানোয় হাইকোর্টের অসন্তোষ, ২৩ নভেম্বর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
১২:৪৫
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি আইনে আগেই নিষ্পত্তি হয়ে আছে, পুনর্বিবেচনার সুযোগ নেই : সংসদে আইনমন্ত্রী
১১:৫৯
প্রতিদিন গড়ে ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব : সৌদি রাষ্ট্রদূত; বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ১৫ লাখ ডোজ টিকা হস্তান্তর
১১:২০
খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাঁর কিছু হলে দায় নিতে হবে সরকারকে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর; মানবিক বিবেচনায় হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান
এইমাত্র
১৫ নভেম্বর ২০২১
২১:৫৬
একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), রাজশাহীতে নিজ বাসায় রাতে ইন্তেকাল করেন তিনি; রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক
১৯:৩৬
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও ভাই শামীম ইস্কান্দারের আবেদন
১৭:১১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে শনাক্ত ১৪০ জন, এর মধ্যে ঢাকায় ১১০ জন ও ঢাকার বাইরে ৩০ জন; মোট মৃত্যু ৯৭ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪৮
ইউপি নির্বাচনের আগে ও পরে সব মৃত্যুর খবর নির্বাচনি সহিংসতায় কিনা তা তদন্তের দাবি রাখে, অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র যেন প্রদর্শন না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : ব্রিফিংয়ে সিইসি
১৬:৩৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৯২৬ জনের মৃত্যু, নতুন করে ২৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০৯
কড়াইলে টিকা দেওয়ার মধ্য দিয়ে কাল থেকে বস্তিতে টিকাদান কার্যক্রম শুরু, শিগগিরই পোশাক শ্রমিকদের টিকা : স্বাস্থ্যমন্ত্রী
১৫:২৮
বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির আরেক মামলায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত
১৪:৫৫
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় চাকুরিচ্যুত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জগদীশ চন্দ্র পালকে চাকরিতে বহালের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট
১৩:৫০
স্বাধীনতা ব্যর্থ করার জন্য বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা হয়েছিল : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব
১৩:৩৪
চট্টগ্রাম বন্দর এলাকা দূষণের শাস্তি তিন বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ সংসদে উত্থাপন
১২:৪৪
নির্বাচন নিয়ে বিএনপির দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধান বাধা : ওবায়দুল কাদের
১১:৫৬
২০০২ সালে মডেল তিন্নি হত্যা মামলার রায় আজ হচ্ছে না, অসম্পূর্ণ থাকায় বাবার সাক্ষ্য পুনরায় নেওয়া হবে : আদালত
১১:২৯
মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত
