এইমাত্র
১৮ নভেম্বর ২০২১
১৩:০৪
বাসের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত আদায় করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:৫৫
খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, চিকিৎসার সুযোগ ছিল না, ফলে অনেক রোগাক্রান্ত হয়েছেন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর দাবি
১১:৩১
শিক্ষক ও প্রশাসনের আশ্বাসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত, অর্ধেক ভাড়ার বিষয়ে সন্ধ্যায় মালিকদের সঙ্গে বৈঠক; কার্যকর না হলে শনিবার থেকে ফের কর্মসূচির ঘোষণা
১১:০৮
শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা কলেজের সামনে বিক্ষোভ
১০:৩৬
নেত্রকোনার নাগড়া এলাকায় নিজ বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার
১০:২৪
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজল্যুশন গৃহীত : পররাষ্ট্রমন্ত্রী; বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা
এইমাত্র
১৭ নভেম্বর ২০২১
১৭:১১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু ৯৮ জনের, নতুন করে শনাক্ত ১০৩ জন, এর মধ্যে ঢাকায় ৮৪ জন ও ঢাকার বাইরে ১৯ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:১৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু, নতুন করে ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০৯
ভর্তুকি নিয়ন্ত্রণে রাখতেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে, মানুষের যাতে খাদ্যের কষ্ট না হয় সেদিকে সরকারের দৃষ্টি আছে, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না, বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সামরিক শাসলে আমলে নিহতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
১৫:১৩
দেশের হাসপাতালে খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না, দ্রুত বিদেশে চিকিৎসার বিকল্প নেই : হাসপাতালে সাক্ষাতের পর মাহমুদুর রহমান মান্না
১১:৫৯
যাঁরা মানুষের জন্য কাজ করেছেন, তাঁরাই যেন একে একে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে স্মৃতিচারণ
০৭:৩৭
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে
এইমাত্র
১৬ নভেম্বর ২০২১
১৮:০৩
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথভাবে আয়োজক বাংলাদেশ ও ভারত
১৭:৫৭
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে শনাক্ত ১২৩ জন, এর মধ্যে ঢাকায় ৯৪ জন ও ঢাকার বাইরে ২৯ জন; মোট মৃত্যু ৯৭ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৯২৮ জনের মৃত্যু, নতুন করে ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৪
৬ পরিবর্তন নিয়ে মাহমুদুল্লাহর নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবি'র, দলে রয়েছেন ; সাদ, নাঈম, শান্ত, সোহান, বিপ্লব, মুস্তাফিজ, তাসকিন, শামীম, নাসুম, ইয়াসির, শরীফ ও আকবর আলী, বাদ পড়েছেন মুশফিক, লিটন ও সৌম্য
১৬:১৬
সাত হাজার একর জমি দখলের অভিযোগে রাজারবাগের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু : দুদক সচিব
১৫:৪৯
কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগনেতা অধ্যক্ষ আফজল খান (৮২) ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৫:২১
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন (৬৫) ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
১৪:৪৩
জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আগামীকাল বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
