এইমাত্র
২৪ আগস্ট ২০২৪
২০:৫৫
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত
২০:৫৫
রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত
২০:৫৩
শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আরও ৫ দিনের রিমান্ড
১৯:২৮
সাবেক সদস্য সাদেক খান রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার : ডিএমপি
১৪:৩৮
স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিএনপির ৮০০ নেতাকর্মী গুম, দুই হাজার লোককে হত্যা ও ৬০ লাখ নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছে : মির্জা ফখরুল
১৩:৩৪
উদ্ধারকাজের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা
১৩:৩৪
৩৫২৭ কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩ লাখ মানুষ, চিকিৎসাসেবায় কাজ করছে ৭৭০ মেডিকেল টিম
১৩:৩২
বন্যায় ১১ জেলায় দুই নারীসহ ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ লাখ মানুষ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা
১২:১৫
বন্যার্তদের সহায়তার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সব সদস্যদের একদিনের বেতনের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে : আইএসপিআর
১১:৪৫
যেসব উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তা ছাত্র-জনতার আন্দোলনে অপেশাদার আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার
এইমাত্র
২৩ আগস্ট ২০২৪
২২:১০
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার : ডিএমপি
২০:০৮
বন্যার্তদের সহায়তায় বিজিবির সদস্যরা এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন : বিজিবি সদর দপ্তর
১৯:২৭
বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিলেন নৌ সদস্যরা : আইএসপিআর
১৬:২৮
চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান : আইএসপিআর
১৫:০২
লেফটেনেন্ট জেনারেল (অব.) মো. আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
১৪:৫৯
আগামী ৭২ ঘণ্টা দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই, ২৬ আগস্টের পর কমতে পারে বৃষ্টিপাত : আবহাওয়া অধিদপ্তর
১০:০৮
দেশের ১০ জেলা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় এ পর্যন্ত আটজনের মৃত্যু, ৩৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, ৬৫ উপজেলা প্লাবিত, নেই বিদ্যুৎ সংযোগ, পানিবন্দি ৬ লাখ পরিবার, উদ্ধারকাজে নৌবাহিনী, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা
এইমাত্র
২২ আগস্ট ২০২৪
১৯:০৯
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার
১৭:৩৭
কুমিল্লায় বন্যা ও বৃষ্টির প্রভাবে ৫ জনের মৃত্যু
১৭:০১
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক চলছে
