এইমাত্র
২৫ আগস্ট ২০২৪
১৮:৪৭
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
১৮:৩৬
রাজধানীর লালবাগ থানা এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন
১৭:১৪
সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
১৬:৪৬
ম্যাচসেরার পুরস্কার বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম
১৬:৩৩
আন্দোলনে শহীদদের উদ্দেশে জয় উৎসর্গ করল বাংলাদেশ
১৫:৫৬
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ, দেশটির বিপক্ষে এটিই শান্তদের প্রথম জয়
১৫:২৮
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার
১৪:৩৩
দেশের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, অন্য কোথাও বন্যার শঙ্কা নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৩:৩৪
রাষ্ট্রপতির কার্যালয়ের জন ও আপন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে
১৩:৩৩
হাইকোর্টের আদেশ আপিলে বহাল, সাতদিন বন্ধই থাকছে সময় টিভির সম্প্রচার
১৩:২৯
বিডিআরের ডিএডি আব্দুর রহিম হত্যায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের
১৩:১৮
ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ বেশ কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ী, উত্তরা ও তেজগাঁও থানাকে পাঁচটি মামলার এজাহার গ্রহণের নির্দেশ আদালতের
১২:৪২
এইচএসসি পরীক্ষার্থী নাহিদ হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন
১২:৩৩
বিডিআরের ডিএডি আব্দুর রহিম হত্যায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের
১১:৪৩
বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত দুই নারীসহ ১৮ জনের মৃত্যু; ৭৭ উপজেলায় পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষ
১১:৪২
খাগড়াছড়ি, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি ও মৌলভীবাজারে কমতে শুরু করেছে বন্যার পানি
১১:৪২
উদ্ধার কাজের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বচ্ছাসেবীরা
০৮:৪৯
পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে
০৮:২২
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু, বন্ধ থাকবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন
০৭:৫৯
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী শনিবার গভীর রাতে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার
