Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
নিরাপদ পানির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ
‘জনসংখ্যার শতভাগই বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন’

গন্ধর্বপুর প্ল্যান্ট চালু হচ্ছে, রাজধানীর ১৩ অঞ্চলে মিলবে বিশুদ্ধ পানি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৭, ২৮ নভেম্বর ২০২৬

২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩ অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। 

রাজধানীর এই অঞ্চলগুলো হচ্ছে–বাড্ডা, উত্তরবাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনম্যান্ট এলাকা, মিরপুর (আংশিক), উত্তরা ও মিরপুর ডিওএইচএস।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত নিরাপদ ও সুপেয় পানির যোগান দিতে আগামী জুনেই চালু হচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্টের ফেজ-১-এর কার্যক্রম। 

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অধীনে নির্মাণাধীন এই পানি শোধনাগারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। 

গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ পাবে। একই সঙ্গে ভূগর্ভের পানির ওপর নির্ভরতা কমে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে। 

এই প্রকল্প চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে। এতে ভূগর্ভের পানির ওপর চাপ কমবে। 

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা থাকলেও আগামী জুনে আংশিক বিতরণ শুরু হবে।  

আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তার জানিয়েছেন, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। 

দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে। রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর মধ্যে ভূগর্ভস্থ ও উপরিভাগ মিলিয়ে ওয়াসা সরবরাহ করে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পর্যন্ত। প্রতিদিনই আমাদের কিছু ঘাটতি থেকে যায়।

তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে ইতোমধ্যেই গন্ধর্বপুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগির (নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার) প্রকল্পটি চালু হবে। 

প্রতিমন্ত্রী বলেন, এটি চালু হলে মেঘনা থেকে প্রতিদিন ঢাকায় আমরা ৫০ কোটি লিটার পানি পাব।

শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের জন্য মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। সেখানে ঢাকা শহরে আমরা ৭৪ শতাংশ উত্তোলন করছি। আর উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) মাত্র ২৪ শতাংশ। এতে জলবায়ু পরিবর্তন ও আমাদের পরিবেশের ওপর বড় ধরনের আঘাত আনবে এবং এতে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। 

ইতোমধ্যে প্রকল্প সংশ্লিষ্টরা কয়েক দফায় প্ল্যান্ট পরিদর্শন করেছে। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানিয়েছেন, প্রকল্পের অবশিষ্ট কাজ আলোচ্য সময়ের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, এ প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ সর্বাংশে উপকৃত হবে। সেই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ-বান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে। 

এ শোধনাগার চালু হলে কয়েকশ গভীর নলকূপ  বন্ধ হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি এই প্রকল্প শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশ কাজ শেষ। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ সরকার দ্রুততার সঙ্গে শেষ করছে।

আলোচ্য গন্ধর্বপুর পানি শোধনাগার এর প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে এবং একই শোধনাগারের সেকেন্ড ফেজ থেকেও সমপরিমাণ পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে।

বিশুদ্ধ পানি
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x