Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে: খাদ্যমন্ত্রী
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধের বড় অংশজুড়ে ধস, ঝুঁকিতে কয়েক গ্রামের মানুষ
জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীর নাব্য হ্রাসে জীবন-জীবিকায় বিরূপ প্রভাব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীর নাব্য হ্রাসে জীবন-জীবিকায় বিরূপ প্রভাব। ছবি : বাসস

উজানে অভিন্ন আন্তর্জাতিক নদী থেকে পানি প্রত্যাহারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্রহ্মপুত্র অববাহিকার নদীগুলোর নাব্য হ্রাস, তলদেশ ভরাটের ফলে জেগে ওঠা চর স্থানীয়দের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) কর্মকর্তা এবং কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, উত্তরাঞ্চলজুড়ে নদ-নদীগুলোর বুকে শত শত চরের সৃষ্টি হওয়ায় রংপুর বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত ২৪৫টি নদীর নাব্য কমেছে।

ফলে, নদীনির্ভর অর্থনীতি, বাস্তুতন্ত্র, পানিপথের উপযোগিতা এবং অভ্যন্তরীণ নৌ-পরিবহন ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

উজানের বাঁধ (যেমন- পশ্চিমবঙ্গের তিস্তা নদীর ওপর গজালডোবা বাঁধ) ও দুটি জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে একতরফা পানি সরিয়ে নেওয়ার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের স্বাভাবিক পানি তাত্ত্বিক চক্র ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে নদীগুলোতে প্রত্যাশিত পানির প্রবাহের খুব সামান্য অংশই পৌঁছায়।

এর ফলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, করতোয়া, যমুনেশ্বরী ও ঘাঘট এর মতো নদীগুলো অগভীর ও সরু খালে পরিণত হচ্ছে এবং অনেক শাখা নদী শুকিয়ে গেছে। অনেক নদী শীতকালে সরু পানি ধারায় পরিণত হয়, আবার বর্ষাকালে তিস্তার উজানের বাঁধের গেট হঠাৎ খুলে দেওয়ার ফলে তীব্র স্রোতে নদীভাঙন দেখা দেয় এবং ফসলি জমি তলিয়ে যায়।

নদীর ওপর নির্ভরশীল অনেক মানুষ টিকে থাকার তাগিদে পেশা পরিবর্তন করছেন অথবা জীবিকার সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন।

বিডব্লিউডিবি’র রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব বাসস-কে জানান, দেশের মোট ১,৪৫২ টি নদী রয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ২৪৫টি নদী রয়েছে, যার মধ্যে ১৮টি অভিন্ন আন্তর্জাতিক নদী।

উজানে পানি সরিয়ে নেওয়া এবং সেখান থেকে বয়ে আসা বিপুল পরিমাণ বাহিত পলি বিশাল বালুচর ও পরিবর্তনশীল চরের সৃষ্টি করছে। এতে করে নদীকেন্দ্রিক বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘এর ফলে, বিস্তীর্ণ প্লাবনভূমি জুড়ে যেসব জনগোষ্ঠী নদী, কৃষি এবং গবাদি পশু পালনের ওপর নির্ভরশীল, তাদের জীবন- জীবিকায় এক আমূল পরিবর্তন এসেছে।’

এছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ে বরফ জমে হিমবাহ গঠনের হার ক্রমাগত কমছে। অন্যদিকে হিমবাহ গলে যাওয়ার হার বাড়ছে। এর ফলে উজানের দিক থেকে আসা পানিপ্রবাহে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

শীতকালে হিমালয়ের হিমবাহ থেকে বরফ কম গলার কারণে নদী দিয়ে প্রবাহিত পানির পরিমাণ কমে যায়।

প্রকৌশলী হাবিব বলেন, ‘এ সময় তিস্তার মতো আন্তঃসীমান্ত নদীগুলোর উজানে পানি প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশে আসা পানির পরিমাণ মারাত্মকভাবে কমে এবং নদীর তলদেশ পলি জমে আরো ভরাট হয়।’

গ্রীষ্মকালে হিমবাহগুলো ব্যাপকভাবে গলায় হিমালয় থেকে নেমে আসা পানির প্রবাহ হঠাৎ বেড়ে যায়। এর ফলে উজানের এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয় এবং ব্যাপক নদীভাঙন ঘটে।

বিডব্লিউডিবি’র রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. সরফরাজ বান্দা জানান, কয়েক দশক আগেও নদী তীরবর্তী মানুষ জীবিকার জন্য মূলত কৃষি, গবাদি পশু পালন এবং মাছ ধরার ওপর নির্ভরশীল ছিলেন। উজানে ভারত তাদের গজালডোবা ব্যারাজের মাধ্যমে তিস্তা নদীর পানি প্রত্যাহার করে নিচ্ছে। তিনি বলেন, ‘এর ফলে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির প্রবাহ কমায় নৌচলাচল অসম্ভব হয়ে পড়ে এবং বাংলাদেশের তিস্তা ব্যারাজ প্রকল্পে সেচের জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যায় না।’

বর্তমানে চীন সেদেশে ব্রহ্মপুত্র নদের উজানে বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় ধরনের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে এবং আরও প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

প্রকৌশলী ড. সরফরাজ বান্দা বলেন, ‘চীনের এই বড় আকারের জলবিদ্যুৎ প্রকল্পে পানি অন্য দিকে সরিয়ে নেওয়া বা সেচ-সংক্রান্ত কোনো কার্যক্রম নেই। তাই ভাটির দিকে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই।’

যেসব নদীতে বাঁধের মাধ্যমে উজানের পানি অন্য দিকে সরিয়ে নেওয়া হয়, সেসব নদীর ভাটিতে দ্রুত পলি জমতে থাকে। এর ফলে নদীর তলদেশ উঁচু হয়ে নৌচলাচল যোগ্যতা ও পানি ধারণ ও পরিবহণ ক্ষমতা—উভয়ই কমিয়ে দেয়।

অন্যদিকে, যেসব নদীর প্রবাহ উজানে বাধাগ্রস্ত হয় না এবং পানি অন্য দিকে সরিয়ে নেওয়া হয় না, সেসব নদীতে পানির প্রবাহ ভালো থাকে। সেখানে নদীর তলদেশে পলি জমার হার কম এবং নতুন চর জেগে ওঠার প্রবণতাও সীমিত থাকে। তিনি বলেন, ‘নদীর তলদেশে পলি জমে যাওয়া এবং নতুন চর জেগে ওঠার কারণে নাব্য হ্রাস ও নৌচলাচল যোগ্যতা কমে গেছে। এছাড়া বিস্তীর্ণ প্লাবনভূমির বৈশিষ্ট্যগুলোতেও আমূল পরিবর্তন এসেছে।’

স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা মেটাতে এখন ব্রহ্মপুত্র অববাহিকার বিস্তীর্ণ প্লাবনভূমি ও চর এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও বিদ্যুৎ সরবরাহ লাইনের মতো অবকাঠামো নির্মাণ এবং সোলার প্যানেল বসানো হচ্ছে।

নর্থবেঙ্গল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান ও কৃষি-পরিবেশবিদ ড. সৈয়দ সামসুজ্জামান জানান, ভারত ও হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন ৫৭টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ৫৪টিই বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

শুষ্ক মৌসুমে ভারত তিস্তা নদীর ওপর নির্মিত গজলডোবা ব্যারাজ দিয়ে পানি প্রবাহ বন্ধ রাখে। ফলে বাংলাদেশে কেবল সামান্য পরিমাণ চুইয়ে আসা পানি পৌঁছায়। তিনি বলেন, ‘এর ফলে শুষ্ক মৌসুমে ভাটির বিশাল চর এলাকা প্রায় মরুভূমিতে পরিণত হয়। এটি উত্তর বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর, সেচ ব্যবস্থা, ফসল চাষাবাদ, পরিবেশ এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।’

অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং মৌসুমি বায়ুর ধরনে পরিবর্তনের কারণে নদী ও উপনদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ কমে যায়। অন্যদিকে, বর্ষাকালে উজানে ভারতের গজালডোবা ব্যরাজের গেট খুলে হঠাৎ বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার ফলে হঠাৎ বন্যা ও নদীভাঙন তীব্র হয় এবং নদীর গঠনগত অস্থিরতা বৃদ্ধি পায়।

ইন্টারন্যাশনাল মেজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টারের ‘রূপান্তর’ প্রকল্পের পরামর্শক ও কৃষি-পরিবেশবিদ ড. মো. মামুনুর রশীদ বলেন, নদীর তলদেশে পলি জমা ও চর সৃষ্টির ফলে নদীর নাব্য হ্রাস ও পানি ধারণক্ষমতা কমে যায়।

এতে নদীভাঙন বৃদ্ধি পায়, কৃষিজমি ও ঘরবাড়ি বিলীন হয়, বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়, মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যায়, জীবিকা হারায় এবং মাছের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। তবে চর গঠনের মাধ্যমে নতুন কৃষিজমি তৈরি হলে সেখানে চর-উপযোগী বিভিন্ন ফসল চাষের সুযোগ সৃষ্টি হয়।

পাশাপাশি কর্মসংস্থান তৈরি হয় এবং গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়।

ড. রশীদ বলেন, ‘নদী শুকিয়ে যাওয়া, পানির তীব্র সংকট, আকস্মিক বন্যা এবং বালুচরের স্থান পরিবর্তনের সম্মিলিত প্রভাবে রংপুর বিভাগের ঐতিহ্যবাহী নদী-নির্ভর অর্থনীতি ভেঙে পড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।’

নদ-নদীর উপর গবেষণাভিত্তিক সংগঠন ‘রিভারাইন পিপল’-এর পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘নদীর প্রবাহপথ শুকিয়ে যাওয়া এবং দেশীয় মাছের ভাণ্ডার কমে যাওয়ার কারণে অনেক জেলে মাছ ধরার পেশা ছেড়ে দিয়েছেন। এখন তারা অদক্ষ দিনমজুর, রিকশাচালক কিংবা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন।’

নদীতে বিশাল বালুচর জেগে ওঠায় নৌপথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় নদীবন্দর বা ঘাটগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে একসময়ের নৌকার মাঝিরা এখন কায়িক শ্রমনির্ভর পেশায়- যেমন বালুচরে ভ্যান বা ঠেলাগাড়ি ঠেলে পণ্য পরিবহণ, বালু উত্তোলন কিংবা শহরের নির্মাণকাজে—যুক্ত হচ্ছেন। নদীভাঙনে আবাদি জমি হারিয়ে অনেক কৃষক ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হয়েছেন।

আবার অনেকে কাজের সন্ধানে শহরে পাড়ি জমিয়েছেন, যেখানে তারা শিল্পকারখানা বা পোশাক শিল্পে কাজ করছেন। নদী গবেষক ড. তুহিন আরও বলেন, বাংলাদেশ যদি আন্তঃসীমান্ত নদীগুলো থেকে পানির ন্যায্য হিস্যা পায়, তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।

ব্রহ্মপুত্র নদ জলবায়ু
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x