Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
নতুন পুলিশ সুপার পেল ৭ জেলা
ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৬ নভেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 

এ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে তরুণদের এআই প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বর্তমান বিশ্বে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, সরকারি সেবা ও তথ্যপ্রযুক্তিসহ প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। 

তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও সম্পাদনা, অনুবাদ, গবেষণা, সফটওয়্যার উন্নয়ন ও বিভিন্ন দাপ্তরিক কাজে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতেই সরকারের এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

দেশের সকল জেলাকে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থাকায় রাজধানী ও বড় শহরের বাইরে থাকা তরুণ-তরুণীরাও এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণ ও উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সরকারের এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রশিক্ষণটি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা। ফলে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে এআই প্রশিক্ষণ নিতে পারেন না, তারাও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’—শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। 

এটি এই প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। এর আগে একই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, ‘দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে অংশ নিতে পারবেন।’

তিনি বলেন, দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, প্রশিক্ষণার্থীরা এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। 

নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। 

সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত ও ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। শুধু প্রশিক্ষণ ফি মওকুফই নয়, অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। 

প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণটি আগামী পহেলা ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। মোট ৫০ দিনের এ কোর্সে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এটি স্বল্পমেয়াদি হলেও নির্দিষ্ট সময় ধরে নিয়মিত ক্লাস ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের এআই বিষয়ে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে।

জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের এআই (অও) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান বলেন, এই প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেওয়া হবে না, বরং এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রশিক্ষণার্থীরা বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা পাবেন। মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে-কলমে দক্ষতা তৈরির পরিকল্পনা রয়েছে।’

আতিকুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন, এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে।

দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। 

রাজশাহী ও রংপুর বিভাগে দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ। 

বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তিতে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন ধরনের কর্মদক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন, তথ্য বিশ্লেষণ কিংবা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে চান, তাদের জন্য এ প্রশিক্ষণ কার্যকর হতে পারে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহার করে অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, ভাষান্তর, উপস্থাপনা প্রস্তুত, ছবি ও ভিডিও সম্পাদনা ও বিভিন্ন সৃজনশীল কাজ করা সম্ভব হচ্ছে। ফলে চাকরির বাজারেও এআই ব্যবহারের দক্ষতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 

শুধু তথ্যপ্রযুক্তি খাত নয়, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, গণমাধ্যম, বিপণন ও প্রশাসনিক কাজেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

এ পরিস্থিতিতে তরুণদের এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তব কাজের ক্ষেত্রে প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ। তবে এআই টুল পরিচালনার দক্ষতার পাশাপাশি তথ্য যাচাই, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতাও প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সময়ে প্রায় সব পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই তরুণদের এ প্রযুক্তিতে দক্ষ করে তোলার সরকারি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজের বিষয়ে ধারণা পাবেন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা এবং এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। 

আব্দুর রাজ্জাক আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণেরা এ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, জেলা পর্যায়ের তরুণদের জন্য প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকলে এ উদ্যোগের সুফল আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও প্রত্যন্ত এলাকার আগ্রহী তরুণদের প্রশিক্ষণে যুক্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। 

দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ফলে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে।

আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.dzdaiproject.com/apply  ভিজিট করতে পারবেন। 

আবেদন করার শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।

সরকার এআই প্রশিক্ষণ

সংশ্লিষ্ট সংবাদ: সরকার

২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
১২ নভেম্বর ২০২৬
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক যুবলীগনেত্রীর সঙ্গে কী কথা বলে ফেঁসে গেলেন ওসি
  2. কুমিল্লা মেডিকেলে ইসিজি-ইকোতে ঘুষ, ওষুধের হিসাবেও ব্যাপক গরমিল
  3. যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা ও শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপিনেতা বহিষ্কার
  5. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, মানতে হবে যেসব শর্ত
  6. অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি : সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x