কলকাতায় নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করা হয়।
ভারতের কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।
ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মুনতারিন ফেরদৌস ডরিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক