Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য : পার্বত্যমন্ত্রী সাচিং প্রু
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরিকে ফুলেল সংবর্ধনা
শান্তি ও সম্প্রীতির পার্বত্য অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি সাচিং প্রু জেরীর
পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার পার্বত্যমন্ত্রীর
রাজপুত্র জেরি পূর্ণ মন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দের বন্যা

কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৬ নভেম্বর ২০২৬
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি বলেছেন, পাহাড়ের মাটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখান থেকে সোনা ফলানো সম্ভব।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স, বিশেষ করে ওয়াটার অ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী সাচিং প্রু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। এ অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

কাপ্তাই লেকের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান পার্বত্যমন্ত্রী।

সাচিং প্রু বলেন, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে কৃষকদের উৎসাহিত করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা করা প্রয়োজন।

পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।

সভায় রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান কাপ্তাই লেক থেকে আহরিত মাছের পরিমাণ ও উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চতর কারিগরি কমিটি গঠন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাচিং প্রু জেরি পার্বত্যমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: সাচিং প্রু জেরি

২২ আগস্ট ২০২৬
পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার পার্বত্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x