Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১৩:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ০৫ নভেম্বর ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১৩:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি
সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জন্মনিবন্ধনে সাল ভুল, সংশোধনে ১১ মাস ধরে ঘুরছেন রোকাইয়ার বাবা

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১৩:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ০৫ নভেম্বর ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১৩:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩২, ০৫ নভেম্বর ২০২৬
রোকাইয়া। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জন্মনিবন্ধনে জন্মসালের ভুল সংশোধন করতে গিয়ে ১১ মাস ধরে ঘুরছেন আব্দুর রহমান নামে এক বাবা। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পর্যন্ত গিয়েও কোনো সমাধান পাননি তিনি। জন্মনিবন্ধনের ভুল সংশোধন না হওয়ায় মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছেন না। এতে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

আব্দুর রহমান নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা। তার মেয়ের নাম রোকাইয়া। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ঘুরেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রোকাইয়ার জন্মনিবন্ধনে জন্মসাল ভুল করে ২০১৭ সালের পরিবর্তে ২০১৪ লেখা হয়েছে। তার ইপিআই টিকাদান কার্ড অনুযায়ী, জন্মতারিখ ১৪ জুলাই ২০১৭। কিন্তু জন্মনিবন্ধনে উল্লেখ রয়েছে ১৪ জুলাই ২০১৪।

এই ভুল সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করেন আব্দুর রহমান। এরপর দীর্ঘ ১১ মাস ধরে ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান ও ইউএনও কার্যালয়ে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তিনি।

আব্দুর রহমান অভিযোগ করে বলেন, মেয়ের জন্মনিবন্ধন করার সময় ভুল করে জন্মসাল ২০১৭-এর পরিবর্তে ২০১৪ লেখা হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে সংশোধনের জন্য আবেদন করি। কিন্তু দীর্ঘদিন ঘুরেও কোনো কাজ হয়নি। উল্টো ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে জানানো হয়েছে, এই জন্মনিবন্ধনের ভুল আর সংশোধন করা যাবে না। যা আছে, তা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। জন্মনিবন্ধনে বয়স তিন বছর বেশি হওয়ায় মেয়েকে স্কুলে ভর্তি করাতে সমস্যায় পড়তে হচ্ছে। এভাবে চলতে থাকলে তার মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য বৈধ কাগজপত্রসহ আবেদন করা হলে ইউনিয়ন পরিষদ থেকে তা ইউএনও কার্যালয়ে পাঠানো হয়। ইউএনও অনুমতি দিলে সাত দিনের মধ্যে জন্মনিবন্ধনের ভুল সংশোধন করা সম্ভব। তবে এ ধরনের কোনো আবেদন তার কাছে এসেছে কি না, তা মনে নেই।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস বলেন, আমি যোগদানের পর এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে এসেছেন বলে মনে পড়ছে না। ভুক্তভোগী আমার কার্যালয়ে যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

জন্মনিবন্ধন ভুল ভর্তি অনিশ্চিত চাঁপাইনবাবগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: জন্মনিবন্ধন

০২ ডিসেম্বর ২০২২
জন্ম‌নিবন্ধন নম্বরই হবে এনআইডি ও পাসপোর্ট নম্বর : মন্ত্রিপ‌রিষদ স‌চিব
১৫ আগস্ট ২০২২
জন্মনিবন্ধন করতে আর মা-বাবার জন্মসনদ লাগবে না
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x