Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-কানাডা
প্রেমের টানে কানাডা থেকে ভারতে, বিয়ের স্বপ্ন ভাঙল বয়সের অঙ্কে!
ইস্পাত ও গাড়িতে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র-কানাডার সমঝোতার চেষ্টা
কানাডায় ভিসা জালিয়াতি : ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৫:০০, ২৫ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

সচিবালয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট এবং হসপিটালিটি খাতে বাংলাদেশের বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে বাংলাদেশে তাদের নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে কিংবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ অ্যাকাডেমি স্থাপনের মাধ্যমে জনবল তৈরি করে নিতে পারে। 

জবাবে ওয়েলডন এপ বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করে জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিতকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। 

জবাবে ওয়েলডন এপ বলেন, কানাডা বর্তমানে তার অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। সেজন্য বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া আরও দ্রুততর ও সহজতর করা হবে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য রিভার ও কোস্ট পেট্রোল বোট, পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার জানান, অভিবাসন সংখ্যা সীমিত করা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বৃদ্ধি করেছে এবং আঞ্চলিক রাষ্ট্র বিশেষ করে আসিয়ান দেশগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন, যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে। 

এছাড়া মিয়ানমার কেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানবপাচারকে একটি গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে অভিহিত করে মন্ত্রী তা মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ কানাডিয়ান হাইকমিশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কানাডা শ্রমবাজার জনশক্তি

সংশ্লিষ্ট সংবাদ: কানাডা

২৪ অক্টোবর ২০২৬
কানাডায় ভিসা জালিয়াতি : ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
১৯ অক্টোবর ২০২৬
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪
১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবিকিউ নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x