Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে, বাড়ছে বহুমাত্রিক ওষুধ প্রতিরোধী জীবাণু
বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার জরুরি : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১২ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করেছে। তিনি বলেন, ‘সেবা সচল রাখতে আগামী ছয় মাস আগের কাঠামোর আওতায়ই কেন্দ্রগুলো পরিচালিত হবে এবং এ সময়ের মধ্যেই একটি টেকসই বহুমুখী কর্মপরিকল্পনায় নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।’

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য : বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

ড. এম এ মুহিত বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস পূর্বের অংশীদারিত্বমূলক কাঠামোর আওতাতেই চালু থাকবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ, টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্য বাজেটের বিষয়ে প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল বর্তমান অবস্থানে সীমাবদ্ধ থাকা নয়; আগামী পাঁচ বছরে স্বাস্থ্য বাজেটকে ক্রমান্বয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।

নগর স্বাস্থ্য ব্যবস্থাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসন, নিরাপদ পানি, পয়নিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ড. এম এ মুহিত বলেন, উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্ব ব্যাংক প্রতিনিধি ওয়ামেক রাজা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে, বাড়ছে বহুমাত্রিক ওষুধ প্রতিরোধী জীবাণু
২৫ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার জরুরি : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬
৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x