সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন
জাতীয় সংসদ অধিবেশনের ছবি ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ সোমবার বিকেলে কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সারোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী ও মহিলা আসন-৩ রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যার নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

নিজস্ব প্রতিবেদক