ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ
চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের ছুটির সুযোগ। মাত্র একদিনের বাড়তি ছুটি নিলেই টানা এই ছুটি উপভোগ সম্ভব হবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারেন, তবে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
বছরের শেষ দিকে সাধারণত পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা এ সময় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ বছরের শেষ দিকে ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক