Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০০, ০৭ নভেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০০, ০৭ নভেম্বর ২০২৬
আরও খবর
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী
বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে আর্থসামাজিক চিত্র : বিডা চেয়ারম্যান

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০০, ০৭ নভেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৫:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০০, ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনকালে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি : এনটিভি

চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের আর্থসামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি চরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পরিদর্শনকালে বিডার চেয়ারম্যান ঈশানবালা চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা এবং শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বিডা চেয়ারম্যান বলেন, ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে এ অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। গড়ে উঠবে বিভিন্ন শিল্পকারখানা, সৃষ্টি হবে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ। এতে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

আশিক মাহমুদ বলেন, চরাঞ্চলের অন্যতম বড় সমস্যা বিদ্যুৎ সরবরাহ। এ সমস্যা সমাধানে কৃষিজমির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি এগ্রোভোল্টাইক সোলার ব্যবস্থা স্থাপনের প্রস্তাবনা বিবেচনা করা যেতে পারে। এ ব্যবস্থায় একই জমিতে কৃষিকাজ পরিচালনার পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে কৃষি উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি বিদ্যুতের চাহিদা পূরণেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ঈশানবালা চরকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

চঁদপুর বিডা চেয়ারম্যান

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

০৬ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
৩১ অক্টোবর ২০২৬
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
৩০ অক্টোবর ২০২৬
ইলিশের আমদানিতে চাঙ্গা বড়স্টেশন মাছঘাট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. উৎসবের মতো সারের ডিলারশিপ নিক মানুষ, খারাপ অর্থে দেখি না : কৃষিমন্ত্রী
  3. বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই : ডেপুটি স্পিকার
  5. সারের ডিলার ইস্যুতে সংসদে তুমুল উত্তেজনা
  6. রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x