আইনজীবী সারোয়ার হোসেনকে লিগ্যাল নোটিশ
সংবাদ সম্মেলন করে পিরোজপুর যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও সুনাম ক্ষুণ্নের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার বিভাগের সুনাম ক্ষুণ্নের অভিযোগও আনা হয়েছে। এ ছাড়া নোটিশে বিচারক নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের সংবাদ সম্মেলনের কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়েছে। আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিবসহ সংশ্লিষ্টদের নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশের বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন, পিরোজপুরে বিচারক নাহিদ রুমানা মিতুর আদালতে মোহাম্মদ বাহাদুর হোসেন নাম এক ব্যক্তি একটি মামলার বাদী ছিলেন। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন তার ভাই। তিনি এবং তার পরিবার একাধিকবার চেষ্টা করেছেন তাদের পক্ষে মামলার রায় দেওয়ার জন্য বিচারককে প্রেসার ক্রিয়েট করতে। বিচারক যখন সেই বিষয়ে প্রেসার ক্রিয়েট প্রেসারের মধ্যে না এসে তিনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে তার ভাইয়ের মামলার রায় যখন তাদের বিপক্ষে যায়, তখন প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি এই কাজটি করেছেন। ইতোমধ্যে মামলাটি তিনি তারা আপিল করেছেন, যা বর্তমানে পেন্ডিং আছে এবং এলসিআরের কপিও হাইকোর্টে চলে এসেছে। অথচ সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিহিংসাপরায়ণ হয়ে বিচারককে মানসম্মান ক্ষুণ্ণ করার হীন চেষ্টায় তিনি এই ব্রিফিংটা করেন, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজ ইসলাম তিনি আজকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে। কারণ বিচার বিভাগের যে প্রেস্টিজ, এখানে মাত্র একজন বিচারকের বিষয় না। বিষয় হচ্ছে পুরা বিচার বিভাগ নিয়ে মানুষের কনফিডেন্স নষ্ট করেছে। সবাই এটা নিয়ে জাস্টিস চাচ্ছে যে কেন এখানে এরকম হলো।
আইনজীবী বলেন, ব্রিফিংয়ের মাধ্যমে এখানে এই বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে ল মিনিস্ট্রি নিষ্ক্রিয় ভূমিকার কারণে ল মিনিস্ট্রির দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। কারণ এই ধরনের কন্টেন্টগুলো কোনো ধরনের বেসিস (অর্থাৎ যার বিরুদ্ধে তো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, অথচ প্রমাণ হওয়ার আগেই শুধু তিনি একটা অভিযোগের ভিত্তিতে বিভিন্ন রকম কথা বলে দিলেন, সেখানে ওনাকে ওনাকে সারা বাংলাদেশের সামনে ছোট করলেন। শুধু তাই নয়, পুরো জুডিশিয়ারিকে ছোট করলেন এবং একই সঙ্গে বুঝালেন যে এখানে ওপেন একটা দুর্নীতি চলছে, কেন এটা হচ্ছে না)। পাশাপাশি বাংলাদেশে বার কাউন্সিলের যে ক্যাননস অফ প্রফেশনাল ইটিকুইটি আছে, সেখানে তিনি মিডিয়ার মাধ্যমে অন্যদের আহ্বান করলেন যে অন্যরা যেন তার সঙ্গে যোগাযোগ করে এবং তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এভাবে করে ওপেনলি মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট ডাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো আইনজীবী তার পেশাগত প্রচার-প্রচারণা চালিয়ে সরাসরি বলতে পারেন না যে আমার কাছে চলে আসো ক্লায়েন্ট হয়ে এবং সেটা তিনি মিডিয়ার মাধ্যমে করেছেন, যেটা তার প্রফেশনাল মিসকন্ডাক্ট বটে।
আমরা চেয়েছি যে ল মিনিস্ট্রি যেন এটা প্রপার অ্যাকশন নেয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় যেন এই ধরনের কন্টেন্ট সরিয়ে ফেলে এবং পাশাপাশি এম সারোয়ার হোসেন উনি যেন পাবলিকলি এসে এই বিষয় নিয়ে অ্যাপোলজি চান। এটাই হচ্ছে আমাদের চাওয়া।

নিজস্ব প্রতিবেদক