ক্যানসারের সঙ্গে লতিফার জীবনযুদ্ধ
জীবনের রঙিন স্বপ্নগুলো যখন সবেমাত্র ডানা মেলতে শুরু করেছিল, ঠিক তখনই এক নির্মম বাস্তবতার ধাক্কায় থমকে গেছে লতিফা ইয়াসমীনের জীবন।
বিয়ের মাত্র তিন মাস পর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে তাঁর পরিবার। বর্তমানে জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন তিনি।
২০২৩ সালের ৪ মার্চ পারিবারিকভাবে বিয়ে হয়েছিল লতিফার। কিন্তু নতুন সংসার ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার সেই দিনগুলো স্থায়ী হয়েছিল মাত্র তিন মাস। হঠাৎ করেই তাঁর তীব্র বুকব্যথা শুরু হয়। এরপর বুকের হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে অসহ্য ব্যথা ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তাঁর কোমরের মেরুদণ্ডের এল-৫ অঞ্চলসহ শরীরের বিভিন্ন হাড়ের সংযোগস্থলে ক্যানসার ছড়িয়ে পড়েছে, যা বর্তমানে ‘স্টেজ-৪ মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসার’ হিসেবে চিহ্নিত।
ব্যথার তীব্রতা এতটাই ভয়ংকর যে, তাঁর পক্ষে স্বাভাবিকভাবে বসা, ওঠা কিংবা শুয়ে থাকাও অসম্ভব হয়ে পড়েছিল।
দেশের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি ভারতে যান লতিফা ও তাঁর পরিবার। প্রথমে পশ্চিমবঙ্গের মালদার সোনোস্ক্যান হাসপাতালে এবং পরবর্তীতে কলকাতার বিখ্যাত টাটা মেডিকেল সেন্টারে তাঁর বায়োপসি, এমআরআই ও পিইটি-সিটি স্ক্যান সম্পন্ন হয়। চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত এবং তা হাড় পর্যন্ত বিস্তার লাভ করেছে।
লতিফার পরিবার জানায়, তাঁর এই দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসায় প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হয়। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতি মাসে তাঁর পেছনে প্রায় ১,৮১,৫০০ টাকা ব্যয় হয়। সামনের ছয় মাসের চিকিৎসার জন্য আনুমানিক খরচের একটি হিসাব তুলে ধরেছে পরিবার: ছয় মাসের চিকিৎসা ও ওষুধ খরচ ১০,৮৯,০০০ টাকা, ভারতে যাতায়াত ও মেডিকেল টেস্ট ১,০০,০০০ টাকা এবং সর্বমোট প্রয়োজন ১১,৮৯,০০০ টাকা (এগারো লাখ ঊননব্বই হাজার টাকা)। মাসের পর মাস এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া লতিফা ও তাঁর দরিদ্র পরিবারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। মেয়ের জীবন বাঁচাতে তাই সমাজের প্রতিটি হৃদয়ানবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন তাঁরা।
লতিফার চিকিৎসায় আপনার ক্ষুদ্র সহযোগিতা কিংবা একটি শেয়ার বাঁচাতে পারে একটি তাজা প্রাণ। সাহায্য পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলোতে
বিকাশ : 01740859459 (কানিজ ফাতেমার - বড় বোন)
নগদ : 01734163065 (কানিজ ফাতেমার - বড় বোন)।
ব্যাংক হিসাবের বিবরণ
অ্যাকাউন্ট নম্বর: 1339-101-119750,
ব্যাংক: Pubali Bank, শাখা: শিবগঞ্জ সাব ব্রাঞ্চ, চাঁপাইনবাবগঞ্জ, রাউটিং নম্বর: 175700251।

এনটিভি অনলাইন ডেস্ক