Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৯, ০১ নভেম্বর ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৯, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
কাপাসিয়ায় হারিয়ে যাচ্ছে শীতের পিঠা তৈরির ঐতিহ্য
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান সংসদ সদস্যের
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, বন্ধ ২২ কারখানা
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৯, ০১ নভেম্বর ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৯, ০১ নভেম্বর ২০২৬

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালে শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। পরে সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের বিক্ষোভের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন কারখানার হাজারো শ্রমিক মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে নিয়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এর মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

তারা আরও জানান, গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও সড়কে অবস্থান নেন।

এদিকে, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা রোববার সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিক অসন্তোষ নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের ৫ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর এলাকা, কোনাবাড়ী ও মৌচাক এলাকা, নাওজোড় এলাকা এবং ভোগড়া বাইপাস এলাকায়  বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

গাজীপুর মহাসড়ক অবরোধ শ্রমিক

সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর

৫ ঘন্টা আগে
কাপাসিয়ায় হারিয়ে যাচ্ছে শীতের পিঠা তৈরির ঐতিহ্য
২৬ নভেম্বর ২০২৬
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান সংসদ সদস্যের
২৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x