ভয়ভীতি ভুলে সবাই ভোট কেন্দ্রে আসুন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট সমর্থিত মো. দেলাওয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় অনুষ্ঠিত এই উপনির্বাচনে নিজের ভোট প্রদানের পর তিনি ‘সুন্দর দেশ গঠনে ভোট দিতে কেন্দ্রে আসুন’ বলে মন্তব্য করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসার ব্যাপারে উৎসাহিত করেন।
নিজের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার বিষয়টি তুলে ধরে দেলাওয়ার হোসেন বলেন, “ছবি না থাকলে ওই কর্মকর্তা প্রকৃত ব্যক্তি কি না, তা বোঝা কঠিন। সেখানে প্রক্সি ভোটের সুযোগ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে দেখার অনুরোধ জানান জামায়াতের এই প্রার্থী।”
তিনি আরও বলেন, “নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ায় ভোট সুষ্ঠু হবে কি না, তা সরকার, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা এবং প্রশাসনের ভূমিকার ওপর নির্ভর করছে।”
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক