Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
সংকটময় মুহূর্তে নিজেই রোগীকে রক্ত দিলেন চিকিৎসক
খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
পাসের হারে এগিয়ে ঢাকা, তলানিতে বরিশাল
কবরের জন্য জমি পাচ্ছে ভাসমান বাসিন্দা মান্তা সম্প্রদায়

বরিশালে যুবদল কর্মী খুন : তিন অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
উজিরপুর মডেল থানা। ফাইল ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩৭) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই জনসহ মোট তিন আসামির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার সাতলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাওছার হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাত দুই-তিন ব্যক্তি গ্রেপ্তার আসামি সজল মোল্লা (৩৮) ও শামীম মোল্লার (৩৬) বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। তারা দুজনেই আলামদী গ্রামের ফরিদ মোল্লার ছেলে। এছাড়া মামলার আরেক আসামি ইকবাল হোসেন (নান্নু) মোল্লার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতলা সেতুর ওপর কাওছার হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, মাদক নিয়ে বিরোধের জেরে সকালে হাতাহাতির ঘটনার পর পরিকল্পিতভাবে কাওছারকে হত্যা করা হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনিসহ মোট দুজন পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওছারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দরজার আড়ালে লুকিয়ে থেকে আহতাবস্থায় প্রাণে রক্ষা পায় রাশেদ আমিন হাওলাদার।

আহত রাশেদ আমিন হাওলাদার জানান, শুক্রবার সকালে সাতলা একতা বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাওছার ও আশিকুলের সঙ্গে নান্না মোল্লা, সজল মোল্লা, মেহেদী মোল্লা ও তাদের চাচা কাঞ্চন মোল্লার হাতাহাতি হয়।

এর আগে আলমদী এলাকায় সজল হাওলাদারকে মারধর করেন নিহত কাওছারের লোকজন। এ ঘটনার জেরে সজলের ভাই সৌদি আরবপ্রবাসী ইকবাল হোসেন নান্না ফেসবুকে প্রতিশোধ ও উসকানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ করেন রাশেদ। ইকবাল ২১ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফেরেন।

রাশেদের দাবি, ওই ঘটনার জেরে শুক্রবার রাতে ঢাকা ও বরিশাল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে লোকজন সাতলায় আসে। রাত ১১টার দিকে সাতলা-কান্দি সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় কাওছার ও রাশেদের ওপর হামলা চালানো হয়।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে দুজন পাশের বিলে ঝাঁপ দেন। পরে সড়কের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে ১৮ থেকে ২০ জনের একটি দল দরজা ভেঙে ঢুকে কাওছারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। রাশেদ দরজার আড়ালে লুকিয়ে প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের পর উজিরপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার টোলপ্লাজা এলাকা থেকে মাইক্রোবাসযোগে পালানোর সময় নয় জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাতে কে বা কারা ৩ আসামির বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন কুমার বাইন বলেন, কাওছার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় নিহত কাওছারের মেঝ ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেছেন।

কুপিয়ে হত্যা যুবদল নেতা উজিরপুর মডেল থানা বরিশাল

সংশ্লিষ্ট সংবাদ: কুপিয়ে হত্যা

০১ নভেম্বর ২০২৬
খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
২৪ অক্টোবর ২০২৬
বরিশালে যুবককে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা
  2. জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ী দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
  3. বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
  4. প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
  5. ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন? যা জানাল মন্ত্রিসভা
  6. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x