Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল
সকালে উঠে নাশতা তৈরি করি, থালাবাসন ধুই : জাপানের প্রধানমন্ত্রী
বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর
সৌদি ভ্রমণে নতুন সতর্কতা জারি তিন দেশের
বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেন জাপানি বিনিয়োগকারীরা। ছবি : মন্ত্রণালয়

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। এর ফলে দেশের সম্ভাবনাময় কিন্তু এখনো ব্যাপকভাবে অনাবিষ্কৃত পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে এক বৈঠকে জাপানি বিনিয়োগকারীরা এ ঘোষণা দেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি পর্যটন অবকাঠামো ও আতিথেয়তা-সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা।

বিনিয়োগের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপানি প্রতিনিধিদলকে প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ দেখে আমরা আনন্দিত। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

রশিদুজ্জামান মিল্লাত বলেন, পারস্পরিক লাভজনক সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার আগ্রহী। এক্ষেত্রে সরকার এমন একটি উভয় পক্ষের জন্য লাভজনক পদ্ধতি অনুসরণ করবে, যাতে বিনিয়োগকারী ও বাংলাদেশ উভয়ই উপকৃত হয়।

বাংলাদেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণের এক অনন্য সমন্বয় রয়েছে বাংলাদেশে। তিনি বলেন, ‘আমাদের দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের মনোরম চা-বাগান।’

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং পর্যটন-সংশ্লিষ্ট অবকাঠামো ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতের বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু। আমাদের পর্যটন খাতের উন্নয়নে আগ্রহী জাপানি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার সবসময় প্রস্তুত।’

জাপানি বিনিয়োগকারীদের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র পরিদর্শন ও বিনিয়োগের সুযোগ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মন্ত্রী। এ লক্ষ্যে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনে বিনিয়োগকারীদের সহযোগিতা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) একটি প্রতিনিধিদল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

প্রস্তাবিত ১২০ কোটি মার্কিন ডলারের এ বিনিয়োগের বিষয়ে জাপানি বিনিয়োগকারীরা আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পর তা সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

বাংলাদেশ পর্যটন খাত বিনিয়োগ জাপান

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ

০৯ অক্টোবর ২০২৬
জেডকমার্সের মাধ্যমে অনলাইনে আসছেন রাজশাহীর ৪০০ নারী উদ্যোক্তা
০৭ অক্টোবর ২০২৬
নিখোঁজ সাব্বিরের সন্ধান চেয়ে থানায় জিডি 
০৬ অক্টোবর ২০২৬
সুশাসন ও দক্ষতায় অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেসবুক স্ট্যাটাসে যে বার্তা দিলেন ইশরাকের স্ত্রী নুসরাত খান
  2. নকল টাকা ছাপানোর সময় হাতেনাতে যুবক গ্রেপ্তার
  3. দালালের ফাঁদে পড়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার তরুণ সাগরের
  4. সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন জামায়াত আমির
  5. ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই : পরিবেশমন্ত্রী
  6. ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x