Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৪ অক্টোবর ২০২৬
আরও খবর
‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন সুদৃঢ় করে বিজয়া পুনর্মিলনী’
নেসেটের ডেপুটি স্পিকার কে এই আহমাদ তিবি?
দুই লেনের দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু উদ্বোধন করল শিশুরা
বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেব না : ডেপুটি স্পিকার
শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি : ডেপুটি স্পিকার

বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক : ডেপুটি স্পিকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৪ অক্টোবর ২০২৬
সংসদ ভবনে বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : জাতীয় সংসদ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও পরবর্তী সময়ে গণতান্ত্রিক উত্তরণের পথ সহজ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পরবর্তী সময়ে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনেও তাঁর অবদান রয়েছে।

বৈঠকে জনপ্রশাসন সংস্কার, সংসদ সদস্যদের প্রশিক্ষণ, সংসদীয় কমিটির কার্যক্রমে সহায়তা ও লিঙ্গসমতা নীতি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার বলেন, ইউএনডিপি বাংলাদেশে ঘনিষ্ঠভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারেও ইউএনডিপি ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রশাসনের সংস্কারের প্রসঙ্গে ডেপুটি স্পিকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধের মূল্যায়ন জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সারা দেশে প্রায় ৩২৫টি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে উল্লেখ করে তিনি এসব প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা এবং বাস্তবভিত্তিক ও জ্ঞাননির্ভর মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

স্টিফেন রড্রিকস বলেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতামূলক সম্পর্কের সূচনা। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্টিফেন রড্রিকস আরও বলেন, জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি সবসময় প্রস্তুত। সংসদীয় কমিটিগুলোকে সহায়তা প্রদান এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নেও সংস্থাটি আগ্রহী।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধির জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের প্রসঙ্গ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সরকারের শাসনের অবসান ঘটে। তার মতে, জেন-জি ও ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং জনগণের ভোটাধিকারের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে।

বৈঠকে ইউএনডিপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার

সংশ্লিষ্ট সংবাদ: ব্যারিস্টার কায়সার কামাল

৩০ অক্টোবর ২০২৬
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে : ডেপুটি স্পিকার
০১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে মামলা : ডেপুটি স্পিকার
২৪ সেপ্টেম্বর ২০২৬
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের
সর্বাধিক পঠিত
  1. পাঠ্যবইয়ে আবদ্ধ নয়, শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
  2. ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিজিবির
  3. প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
  4. উদ্বোধনের আগেই ভাইরাল চট্টগ্রামের ‘ফকিরখীল সড়ক’
  5. ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি
  6. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x