Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৫৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ১২ অক্টোবর ২০২৬
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৫৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
পদত্যাগের বিবৃতি আমি দিইনি : চুয়েট উপাচার্য
অবরুদ্ধ চুয়েট ভিসিকে ৩০ ঘণ্টা পর উদ্ধার
২৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য
বেতন-ভাতা আটকে রাখার অজুহাতে সিভিল সার্জন কার্যালয়ে তালা
প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে চুয়েটের নতুন উপাচার্য

চুয়েটের নতুন ভিসি অবরুদ্ধ

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৫৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ১২ অক্টোবর ২০২৬
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৫৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ১২ অক্টোবর ২০২৬
চুয়েট ক্যাম্পাসে নিজ কার্যালয়ে অবরুদ্ধ নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছবি : এনটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে চলমান অস্থিরতার মধ্যে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বাইরে থেকে কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। এতে উপাচার্য ভেতরে আটকা পড়েছেন। 

আজ সোমবার (১২ অক্টোবর)  দুপুরের দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত  তারা ‘নতুন উপাচার্যকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন এবং তার পদত্যাগের দাবি জানান।

এর আগে সকাল ৯টার দিকে মাইক্রোবাসে করে ক্যাম্পাসে আসেন অধ্যাপক শেখ শরীফুল আলম। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন।

চুয়েট সূত্রে জানা গেছে, নিজেকে কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে তিনি ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদলের নেতাদের সঙ্গে উপাচার্যের কার্যালয়ে যান তিনি। সেখানে শিক্ষার্থীদের লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ‘তিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন। তাকে চলে যাওয়ার জন্য আমরা সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন। তাই আমরা আবারও বাইরে থেকে ভবনে তালা দিয়েছি।’

এরপর কী করবেন, জানতে চাইলে অর্ণব বলেন—‘আমরা তাকে সম্মানজনকভাবে পদত্যাগ করার অনুরোধ জানাব। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’ এদিকে  ক্যাম্পাসমুখী বিভিন্ন বাসে  হামলার অভিযোগ তুলেছেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই এ সংকট শুরু। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের স্থলাভিষিক্ত হন তিনি।

অধ্যাপক সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে পরের দিন থেকে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করে একদল শিক্ষার্থী। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেয়।

২০ দিন ধরে চুয়েটে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

চুয়েট অবরুদ্ধ নতুন ভিসি

সংশ্লিষ্ট সংবাদ: চুয়েট

১৩ অক্টোবর ২০২৬
অবরুদ্ধ চুয়েট ভিসিকে ৩০ ঘণ্টা পর উদ্ধার
২৩ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি
২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের বাসভবনে তালা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক হোসেন
  2. কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার
  3. সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে
  4. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  5. জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল
  6. গরুবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১, আহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x