আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক, ইউটিউবে সীমাবদ্ধ : রাশেদ খান
ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবে না। আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক, ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ।
মাগুরায় ছাত্রদল নেতা শহীদ রাব্বির কবর জিয়ারতকালে আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক পরামর্শক রাশেদ খান এসব কথা বলেন।
মাগুরা শহরতলীর বরুনাতৈল কবরস্থানে আজ সকাল ১১টার দিকে জুলাই শহীদ মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান একথা বলেন। এ সময় রাব্বির পরিবারের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাশেদ খান আরও বলেন, ১৮ মাসে এনসিপি নেতারা লুটেপুটে টাকার পাহাড় গড়েছে। সামান্য কয়েকটি সিটের জন্য স্বাধীনতাবিরোধী জামায়াতের সাথে জোট করায় তারা জনগণের আস্থা হারিয়েছে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা