Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৯, ০৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৯, ০৯ অক্টোবর ২০২৬
আরও খবর
এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ
মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ সমাপ্ত
মাথাপিছু জিডিপিতে এবছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জেডকমার্সের মাধ্যমে অনলাইনে আসছেন রাজশাহীর ৪০০ নারী উদ্যোক্তা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৯, ০৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৯, ০৯ অক্টোবর ২০২৬

রাজশাহীর ৪০০ নারী উদ্যোক্তাকে অনলাইন ব্যবসার আওতায় আনতে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম জেডকমার্স। এসএসএলকমার্সের সহযোগিতায় পরিচালিত প্ল্যাটফর্মটির মাধ্যমে উদ্যোক্তারা নিজস্ব অনলাইন স্টোর তৈরি, ডিজিটাল পেমেন্ট গ্রহণ এবং রাজশাহীর বাইরেও ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চেম্বারের ৪০০ সদস্যকে জেডকমার্সের ডিজিটাল ব্যবসা ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

জেডকমার্সের মাধ্যমে উদ্যোক্তারা কোডিং বা বিশেষ প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করতে পারবেন। প্ল্যাটফর্মটিতে পণ্যের তালিকা প্রকাশ, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা এবং এসএসএলকমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেন গ্রহণের সুবিধা রয়েছে। একটি ড্যাশবোর্ড থেকেই পণ্যের মজুত ও অর্ডারের অবস্থাও পর্যবেক্ষণ করা যাবে।

উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায় যুক্ত করার পাশাপাশি অনলাইনে পণ্য বিক্রি ও গ্রাহকের কাছে পৌঁছানোর সক্ষমতা বাড়ানো এ অংশীদারিত্বের লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় বাজারের বাইরে দেশের অন্যান্য অঞ্চলেও পণ্য বিক্রির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

এসএসএলকমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাইয়ান এস. ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন ও ব্যবসা ব্যবস্থাপনার সুবিধা ছড়িয়ে দিয়ে দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তাঁদের ভূমিকা রয়েছে। জেডকমার্সের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায় যুক্ত করার উদ্যোগে রাজশাহী উইমেন চেম্বারকে অংশীদার হিসেবে পেয়ে তাঁরা আনন্দিত।

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন বলেন, অনেক নারী উদ্যোক্তা নিজেদের প্রচেষ্টায় ব্যবসা গড়ে তুলেছেন। তবে স্থানীয় বাজারের বাইরে ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জামের অভাব রয়েছে তাঁদের। জেডকমার্সের মাধ্যমে সদস্যরা পেশাদার অনলাইন স্টোর ও নিরাপদ পেমেন্ট সুবিধা পাবেন, যা সারাদেশে পণ্য বিক্রির সুযোগ বাড়াতে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষরের পর চেম্বারের সদস্যদের জন্য ডিজিটাল ব্যবসা পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে অনলাইন স্টোর তৈরি, পণ্যের তালিকা সাজানো, অর্ডার অনুসরণ, স্থানীয় সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পণ্যের প্রচার ও গ্রাহকের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি জেডকমার্সের কার্যক্রম সরাসরি দেখানো হয় এবং উদ্যোক্তাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সহায়তা দেওয়া হয়।

এর আগে নাটোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অংশীদারিত্ব করেছে জেডকমার্স। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নাটোরের ৩০০ সদস্যকে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ জেডকমার্স

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ

৩০ অক্টোবর ২০২৬
এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ
২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ সমাপ্ত
২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছাড়িয়ে যেতে পারে ভারতকে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তিন পাঙ্গাস
  2. সাতক্ষীরায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
  3. নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
  4. ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ১০ নারী
  5. প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে : হুমায়ুন কবির
  6. নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x